1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে বিএনপি নেতা আশরাফের ইন্তেকাল হরিঢালী ইউনিয়ন বালিকা মা: বিদ্যালয়ে নিয়োগের নামে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ঘুষ বাণিজ্য, ইউএনও বরাবর লিখিত অভিযোগ শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, আলোচনায় ৩ জন সুন্দরবনে বেড়েই চলেছে চোরা শিকারীদের দৌরাত্ম্য বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস ২০২৬: আসুন, সবাই মিলে পানিতে ডুবে মৃত্যুর স্রোত থামাই পাইকগাছায় ওয়ার্ল্ড ভিষণের অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা আলহেরা দাখিল মাদ্রাসা সম্পর্কে প্রকাশিত খবরে সুপারের ভিন্নমত মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জোমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ শ্যামনগর-৪ আসনের এমপি গাজী নজরুলকে ঘিরে উত্তাল সাতক্ষীরা, বিচারের দাবিতে বিক্ষোভ মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

সৈয়দপুরে রেলওয়ের অভিযান ভরাটি জলাশয় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • প্রকাশিত : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৪৮ বার পঠিত
saedpur-16698
  • সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ::

নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে বাংলাদেশ রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ দুই দিনব্যাপী অভিযান শুরু করেছে। এ কার্যক্রমের প্রথমদিন সোমবার (৮ জুন) থেকে শুরু হওয়া এ অভিযান আজ মঙ্গলবার পর্যন্ত চলবে বলে অভিযান পরিচালনা করা দলটি নিশ্চিত করেছে।

অভিযানের প্রথম দিনে শহরের গোলাহাট রেলওয়ে কলোনী এলাকার একটি বিশাল জলাশয় দখল করে নির্মিত পাকা আধাপাকাসহ ৬টি বসতবাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে সৈয়দপুর রেলওয়ে স্টেশন এলাকায় দুইটি কোয়ার্টারে অবৈধভাবে থাকা লোকজনকে সরিয়ে বরাদ্দ পাওয়া ব্যক্তিদের মাঝে বুঝিয়ে দেওয়া হয়।

রেলওয়ে সূত্র জানায়, সৈয়দপুরে রেলওয়ের প্রায় সাড়ে ৮০০ একর ভূসম্পত্তি রয়েছে, যার অর্ধেকেরও বেশি বর্তমানে বিভিন্নভাবে অবৈধ দখলে রয়েছে। পর্যায়ক্রমে এসব দখলকৃত জমি ও স্থাপনা উচ্ছেদ করা হবে।

তবে অভিযানে ক্ষতিগ্রস্ত কয়েকজন দখলদার দাবি করেন, তাঁরা রেলওয়ের কাছ থেকে লিজ নিয়ে নিয়মিত রাজস্ব পরিশোধ করে আসছেন। গোলাহাট এলাকার জলাশয় সংলগ্ন একাধিক ব্যক্তি জানান, জলাশয়টি ২০২৭ সাল পর্যন্ত বৈধভাবে লিজ নেওয়া রয়েছে। এরপরও তাঁদের বসতঘর ভেঙে দেওয়া হয়েছে।

উচ্ছেদ অভিযানে নেতৃত্বদানকারী রেলওয়ের পাকশী বিভাগের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা (ডিইও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম বলেন, “গোলাহাটের জলাশয়টি রেলওয়ের নিজস্ব সম্পত্তি। এটি ভরাট করে অবৈধভাবে বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তা সরকার ও রেলওয়ে কর্তৃপক্ষের নজরে আসে। পরবর্তী নির্দেশনার আলোকে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “সৈয়দপুরে রেলওয়ের জলাশয়, কোয়ার্টার, পতিত জমি কিংবা কৃষি লিজ নিয়ে বহুতল ভবন নির্মাণসহ সব ধরনের অবৈধ দখলের বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে। দখলদারদের পূর্বেই নোটিশ দেওয়া হয়েছে এবং স্বেচ্ছায় স্থাপনা সরিয়ে নিতে আহ্বান জানানো হয়েছে। নিয়ম মেনেই অভিযান পরিচালিত হচ্ছে। প্রয়োজনে অভিযানের মেয়াদও বাড়ানো হতে পারে। রেলওয়ের কর্মকর্তারা জানান, অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদের পাশাপাশি আইনগত ব্যবস্থাও গ্রহণ করা হবে।

অভিযানকালে উপস্থিত ছিলেন সৈয়দপুর রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী তোহিদুল ইসলাম, পার্বতীপুর রেলওয়ে কানুনগো মহসিন আলী, উপ সহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম এবং পার্বতীপুর রেলওয়ের আরএনবি প্রধান আহসান হাবিব। এছাড়াও স্থানীয় রেলওয়ে কর্মকর্তাবৃন্দ, রেলওয়ে পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) এবং থানা পুলিশের সদস্যরা অভিযানে অংশ নেন।

এদিকে রেলের অভিযান পরিচালনা করা হবে এমন সংবাদে অনেকে তাদের স্থাপনা সরিয়ে নেন। যাতে বাড়তি ক্ষতি তাদের না হয়।

তবে স্থানীয়দের অভিযোগ, শহরের কাজীপাড়া হঠাৎ বস্তি এলাকায় কৃষি লিজের নামে রেলওয়ের প্রায় সাড়ে তিন একর জমি প্লট আকারে বিক্রির অভিযোগ থাকলেও সেখানে অভিযান পরিচালনা করা হচ্ছে না। একইভাবে অন্যান্য এলাকায় রেলের জমির ওপর বহুতল ভবন গড়ে তোলা হলেও রেল রয়েছেন একেবারে নিশ্চুপ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর