1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরন হরিঢালী ইউনিয়ন বালিকা মা: বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধাংশু শেখরের ঘুষ বাণিজ্যের খবর প্রকাশে সাংবাদিক ম্যানেজে ব্যস্ত সময় পার! খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু স্বপদে বহাল সাতক্ষীরায় নিরাপদ পানি সরবরাহ ও বিপণন বিষয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত কয়রায় ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ডুমুরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্য উৎপাদন, স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে! কয়রায় বাবলার বীজ রোপনের মাধ্যমে বৃক্ষ রোপন কয়রায় জাগরণী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে বসতবাড়ীর উদ্বোধন ও গাছের চারা বিতরন সৈয়দপুরে ১ হাজার পিস ট্যাপেন্টাডল উদ্ধার : দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার কয়রায় মিথ্যা অভিযোগে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় বিএডিসির উপরিচালকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ!

  • প্রকাশিত : শনিবার, ২ মে, ২০২৬
  • ৯৮ বার পঠিত
satkhira-16450
  • আক্তারুল ইসলাম::

সাতক্ষীরা জেলা কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কার্যালয়ের উপরিচালক মোঃ রমিজুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি অফিস কার্যক্রমে স্বেচ্ছাচারিতা দেখিয়ে আসছেন।

সূত্র জানায়, উপরিচালক নিয়মিত অফিসে উপস্থিত না থেকে মাঠ পরিদর্শনের কথা বলে বিভিন্ন ব্যক্তিগত দেনদরবারে সময় ব্যয় করেন। এতে দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং সেবা নিতে আসা সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন।
আরও অভিযোগ রয়েছে, তিনি কার্যালয়ের ভবনের অভ্যন্তরে কোনো প্রকার টেন্ডার ছাড়াই পুরাতন ইট ও রড ব্যবহার করে নির্মাণকাজ পরিচালনা করছেন, যা সরকারি নীতিমালার পরিপন্থী। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।

এছাড়া বিএডিসি কার্যালয়ের প্রধান ফটক সার্বক্ষণিক তালাবদ্ধ রাখা হয় বলে অভিযোগ উঠেছে। ফলে সাংবাদিকসহ সাধারণ মানুষ তথ্য সংগ্রহ বা দাপ্তরিক প্রয়োজনে প্রবেশ করতে গেলে বাধার সম্মুখীন হন। দায়িত্বে থাকা দারোয়ানদের মাধ্যমে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয় বলেও জানা গেছে।

অভিযোগ আরও রয়েছে, কোনোভাবে কার্যালয়ে প্রবেশ করলে ওই কর্মকর্তা আগতদের কাছে রাজনৈতিক পরিচয় জানতে চান এবং নিজেকে ক্ষমতাসীন দলের সঙ্গে সম্পৃক্ত দাবি করে প্রভাব বিস্তারের চেষ্টা করেন। এর মাধ্যমে তিনি ইচ্ছামতো সরকারি অর্থ আত্মসাৎ করছেন বলেও অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।

তার অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের অনেকেই তার আচরণে অতিষ্ঠ বলে জানিয়েছেন। তারা বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সুষ্ঠু তদন্ত হলে প্রকৃত চিত্র প্রকাশ পাবে বলে মনে করছেন সচেতন মহল।

এবিষয়ে অভিযুক্ত উপ পরিচালক মোঃ রমিজুর রহমান সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও ফোনে অথবা সরাসরি তাকে পাওয়া যায়নি। সে কারনে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর