- পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছা বাইনবাড়ীয়াতে পুলিশের তালিকায় নামের ভয় দেখিয়ে চাঁদাদাবির অভিযোগে পুলিশ দু’যুবক’কে আটক করেছেন।
আটককৃতরা হলো গড়ইখালী’র কলেজ সংলগ্ন হোগলারচকে’র জামাত আলী সরদারের ছেলে আঃ কাদের সরদার (৩৮) ও একই গ্রামের খোকন গাইনের ছেলে রনি গাইন( ২৬)।
জানাগেছে, মঙ্গলবার বিদাগত রাত ১১ টার দিকে বাইনবাড়ীয়া ব্রীজের নিচে থেকে স্থানীয় ক্যাম্প পুলিশের আইসি এসআই খায়রুল’রসহ থানা পুলিশ কাদের-রনিকে আটক করেন।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানাগেছে, ধৃত দু’যুবক থানা পুলিশের তালিকায় নাম আছে এমন ভয় দেখিয়ে বাইনবাড়ীয়া বাসিন্দা স্কুল শিক্ষক ঠাকুরদাসসহ একাধিক ব্যক্তির নাম উল্লেখ করে টাকা দাবি করেন । তারা আরোও জানান টাকা দিলে আপনাদের নাম লিস্ট বাদ যাবে, কিন্তু এ কথাটি যেন কেউ জানতে না পারে। শেষমেশ এ ঘটনাটি পুলিশ পর্যন্ত গড়ায়। সর্বশেষ মোবাইলের সুত্র ধরে পুলিশ ওত পেতে ব্রীজ থেকে কাদের ও রনি’কে আটক করে থানা হেফাজতে নেয়।
এদিকে বুধবার সকালে স্কুল শিক্ষক ঠাকুরদাস ঘটনা সম্পর্কে মোবাইলে জানান, ধৃত যুবকরা আমার ও স্থানীয় অনেকের নাম উল্লেখ করে থানায় লিস্টের ভায় দেখিয়ে টাকা দাবি করেন । কিন্তু দুপুরের পর থেকে ঠাকুরদাসের সেল ফোনটি বন্ধ পাওয়া গেছে। তবে, নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিরা জানান, ভয়ে ঐ শিক্ষক মামলা করতে রাজি হয়নি বলে তার মোবাইল বন্ধ করে রেখেছেন।
এদি’কে অভিযুক্ত কাদের ও রনি’কে গতকাল পাইকগাছার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে’র মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে থানার ইন্সপেক্টর ( তদন্ত) এসএম মিজানুর রহমান বলেন, চলতি বছরের ১৯ সেপ্টম্বর থানার ১৭নং চাঁদাবাজি মামলায় ধৃত দু’জন’কে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।