1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খুবির পাইকগাছা কৃষি ক্যাম্পাস পিসি রায়ের নামে নামকরণের দাবিতে স্মারকলিপি সারাদেশে সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী এসআই নিয়োগ পরীক্ষা, জাল প্রবেশপত্র-ভুয়া পরীক্ষার্থীসহ দালালচক্রের ৪ সদস্য গ্রেপ্তার তালা সার্জিক্যালে ভুল চিকিৎসায় প্রসূতির অবস্থা সংকটাপন্ন সাতক্ষীরার কালিগঞ্জে নিখোঁজ পিয়ার আলীর মরদেহ মিললো ইছামতি নদীতে কয়রায় ৫০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ কোটি টাকার জালিয়াতি ও বেপরোয়া দুর্নীতি!​ সাতক্ষীরার এল্লারচরের বিতর্কিত কর্মকর্তা শফিকুলের বদলি ঠেকাতে মরিয়া সৈয়দপুর শহরে মুদি দোকানে চালের টিন কেটে দূর্ধর্ষ চুরি শার্শায় বৃক্ষররোপন কর্মসূচি, খালের দুপাড়ে ফলজ ও বনোজ বৃক্ষ রোপন

পাইকগাছায় রান্নার গরম ডাউলের হাঁড়িতে পড়ে ৪ বছরের শিশু দগ্ধ

  • প্রকাশিত : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১০৭ বার পঠিত
paikgacha-fair-16283
  • পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ::

খুলনার পাইকগাছায় দেলপূজায় রান্না করা গরম ডালের হাঁড়িতে পড়ে পায়েল মন্ডল (৪) নামে এক শিশু মারাত্মকভাবে দগ্ধ হয়েছে। আজ শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা  সাড়ে ৭ টার দিকে ঘটনাটি ঘটেছে পাইকগাছা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সরল গ্রামে।  ​দগ্ধ শিশু পায়েল মন্ডল ওই গ্রামের সুজিত মন্ডলের সন্তান।

পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় ৫ নম্বর ওয়ার্ডের সরল গ্রামে দেলপূজা উপলক্ষে সন্ন্যাসীদের খাওয়ানোর জন্য বড় পাত্রে ডাল রান্না করা হচ্ছিল। শিশু পায়েল মন্ডল খেলার ছলে অসাবধানতাবশত ফুটন্ত গরম ডালের হাঁড়ির মধ্যে পড়ে যায়। এতে তার শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে দগ্ধ হয়।​

তাৎক্ষণিকভাবে স্বজনরা তাকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শিশুটির উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ইমরান হোসেন তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) প্রেরণের পরামর্শ দেন। বর্তমানে তাকে খুলনা মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর