1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

পাইকগাছা পৌর সদরে গোপনে লবন উত্তোলন

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৮ বার পঠিত
paikgacha-salt-5318
ছবি: পাইকগাছা পৌরসদরে রাতের অন্ধকারে লবণ পানি উত্তোলন।

জি এ গফুর, পাইকগাছাঃঃ


পাইকগাছা পৌরসভায় নোনা পানি উত্তোলন বন্ধ ও নাগরিক অধিকার রক্ষা সহ নোনা পানি উত্তোলনকারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা নেওয়ার জন্য আইনজীবি এফএমএ রাজ্জাকের লিগ্যাল নোটিশ।

লিগ্যাল নোটিশ সুত্রে জানা যায়,জাতীয় চিংড়ি নীতিমালা ২০০৮ এবং মহামান্য হাইকোর্টের রিটপিটিশন নং ৫৭/১০ মোতাবেক সুন্দরবন উপকূলীয় কৃষি জমি ও বসতী এলাকায় নোনা পানি তুলে চিংড়ি চাষ করে আর্থসামাজিক ও পরিবেশের ক্ষতি থেকে বিরত থাকার আদেশ রয়েছে। তাছাড়া পাইকগাছা উপজেলা পরিষদে পৌর এলাকার মধ্যে নোনা পানি তুলে চিংড়ি চাষ বন্ধের সিদ্ধান্ত আছে।

পাইকগাছা পৌরসভা প্রথম শ্রেনির পৌরসভা। যেখানে রয়েছে অকৃষি জমি। এর মধ্যে সরকারি আইন ও নিয়ম অমান্য করে কতিপয় অসাধু মৎস্য লীজ ঘের ব্যবসায়ী শিববাটি ও বয়রার ওয়াপদা গেট দিয়ে এবং পৌর এলাকার ওয়াপদা বাধের বিভিন্ন স্হানের বাধ কেটে পাইপ বা বাক্স কল বসিয়ে অবৈধ ও বে-আইনীভাবে নোনা পানি তুলে মৎস্য লীজ ঘের করছেন।এতে জীববৈচিত্র হুমকির মুখে পড়েছে। নোনার কারনে পৌর এলাকার মানুষের ঘরবাড়ী নষ্ট হচ্ছে। প্রাণীসম্পদ, গাছপালা ও উদ্ভিদ এর মারাত্মক ক্ষতিসাধন হচ্ছে । মিষ্টি পানির সংকট প্রকট দেখা দিচ্ছে । নোনা পানির কারনে মানুষ নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছে। এঅবস্থা অব্যাহত থাকলে পৌরসভার অবকাঠামো গুলো ধংস হয়ে কৃষি জমির মাটি ও পানীয় পানী দূষিত হয়ে মানুষ সংকটের মুখোমুখি হচ্ছে।

অন্যদিকে সরকারের কোটি কোটি টাকা ক্ষতিগ্রস্হ হচ্ছে। তাই পৌরসভার স্হায়ী বাসিন্দা, সাংবাদিক, মানবাধিকার কর্মী ও বিশিষ্ট আইজীবি এফএম এ রাজ্জাক পাইকগাছা পৌর মেয়র,উপজেলা চেয়ারম্যান,নির্বাহী অফিসার, সহকারি কমিশনার ভূমি,পাউবো’র নির্বাহী প্রকৌশলী ও পাইকাগাছা থানার অফিসার ইনচার্জ কে গত ৬ফেব্রুয়ারি’২৪ লিগ্যাল নোটিশ দিয়ে পাইকগাছা পৌর এলাকার মধ্যে নোনাপানি উত্তোলন বন্ধ সহ নোনাপানি উত্তোলন করীদের বিরুদ্ধে নোটিশ প্রাপ্তির ৭দিনের মধ্যে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন।

অন্যথায় তিনি পৌরবাসির স্বার্থে যথাযত আইন ও আদালতের আশ্রয় নেবেন বলে নোটিশে উল্লেখ করেন। লিগ্যাল নোটিশের অনুলিপি কৃষি সম্পাদ মন্ত্রনালয়, পানি সম্পাদ মন্ত্রনালয়, খুলনা -৬আসনের সংসদ সদস্য ও খুলনা জেলা প্রশাসক কে প্রেরন করেছেন।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর