1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ইরান ‘একটু বেশি চালাকি’ করেছে : ট্রাম্প হরমুজে ভারতীয় ট্যাংকারে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে দিল্লির তলব ট্রাম্প একটু বেশিই কথা বলেন : ইরান অকটেনের দাম বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ সাতক্ষীরার কালীগঞ্জে আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জমি দখলের চেষ্টা , থানায় অভিযোগ খুলনায় পারিবারিক কলহে মাথায় রাইফেল ঠেকিয়ে কনস্টেবলের আত্মহত্যা! ডুমুরিয়ায় অধিকাংশ সবজির কেজি ৭০ টাকার ওপরে, কমছে মুরগির দাম মশ্বিমনগরের অসহায় নারীদের নিয়ে অ্যাড. এমএ গফুরের ভিন্নধর্মী আয়োজন সৈয়দপুরে সাড়ে ৪ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, ৭ জনকে অর্থদন্ড সাতক্ষীরার কালীগঞ্জে এলজিইডি অফিসে বসেই ঘুষ নিচ্ছেন হিসাব রক্ষক মুস্তাফিজ

পুলিশের ধাওয়া খেয়ে নদীতে লাফ দিয়ে প্রাণ গেছে জুয়াড়ীর

  • প্রকাশিত : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ১৮৯ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক::

নীলফামারীর জলঢাকায় জুয়া খেলার সময় পুলিশের ধাওয়া খেয়ে নদীতে লাফ দিয়ে নিখোঁজের পর জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৩ জুন) সন্ধ্যায় চারালকাটা নদীর বটতলা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

জাহাঙ্গীর আলম জলঢাকা উপজেলার টেঙ্গনমারী পাশারীপাড়া এলাকার মৃত নাসির উদ্দীনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে জাহাঙ্গীরসহ এলাকার কয়েকজন যুবক চারালকাটা নদীর বটতলা এলাকায় টাকা দিয়ে তাস খেলছিল। এরকম খবরের ভিত্তিতে তাদের আটক করার চেষ্টা করে পুলিশ। তবে তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পালানোর সময় জাহাঙ্গীর নদীতে লাফ দেওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। শুক্রবার বিকেলে নদীর ধারে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম সাংবাদিকদের বলেন, গতকাল গভীর রাতে তারা নদীর ধারে তাস খেলতে বসেছে এ রকম সংবাদ পেয়ে আমরা অভিযান চালাতে যাই সেখানে। তবে আমরা যাওয়ার আগেই তারা সেখান থেকে পালিয়ে যায়। পালানোর সময় হয়তো ভয়ে ওই যুবক নদীতে ঝাঁপ দিয়েছিল। স্থানীদের মাধ্যমে জানতে পেরে মরদেহ উদ্ধার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর