1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত তরমুজ বিক্রি করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পাইকগাছার ২ জন নিহত পাইকগাছায় এতিমখানার শিশুদের মাঝে পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ সৈয়দপুরে প্রসূতি মায়ের মাঝে পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ সৈয়দপুরে বাউস্ট পরিদর্শন করলেন রংপুর সেনানিবাসের জিওসি ও এরিয়া কমান্ডার তালায় অ্যাম্বুলেন্স ইস্যু: আরএমও ডা. খালিদকে ঘিরে অপ-প্রচার স্বাস্থ্য খাতে অনিয়মের অভিযোগে মুন্সীগঞ্জে ৩ কর্মকর্তা বরখাস্ত ডুমুরিয়ায় ধানের দামের চেয়ে শ্রমিকের মজুরির মূল্যে বেশি

বরেণ্য সাংবাদিক পীর হাবিবের প্রথম মৃত্যুবার্ষিকী, সুনামগঞ্জে ফুলের শ্রদ্ধায় স্মরণ

  • প্রকাশিত : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭৭ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক:

বাংলাদেশ প্রতিদিনের সাবেক নির্বাহী সম্পাদক ও জনপ্রিয় অনলাইন পূর্বপশ্চিমবিডি নিউজের প্রতিষ্ঠাতা বরেণ্য সাংবাদিক ও কলামিস্ট পীর হাবিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে বিভিন্ন সংগঠন।

রোববার (৫ ফেব্রুয়ারি) সুনামগঞ্জের মাইজবাড়ি গ্রামে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এসময় সুনামগঞ্জ প্রেসক্লাবে পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন, ক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ, সাধারণ সম্পাদক রওনক আহমদ বখত, সহ-সভাপতি আল-হেলাল, সেলিম আহমদ তালুকদার, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম শ্যামল, সদস্য ঝুনু চৌধুরী, মিজানুর রহমান, মাসুম হেলাল, আনোয়ার হোসেন, আমিনুল হক, হোসেন মাহমুদ শাহীন, বাবুল মিয়া প্রমুখ।

এর আগে সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ ও জাতীয় পার্টির পক্ষ থেকে দলীয় নেতাকর্মীরা, পীর হাবিবুর রহমান ফাউন্ডেশন, সুনামগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মনির উদ্দিনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

বাদ জোহর মাইজবাড়ি জামে মসজিদে প্রয়াতের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সন্ধ্যায় সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি বরেণ্য সাংবাদিক পীর হাবিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভার আয়োজন করেছে।(তথ্য সূত্র: পূর্বপশ্চিমবিডি)

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর