- আবু তালহা তোফায়েল ::
ইকরামুল হক জাবেরকে ঘিরে বিছনাকান্দি ইউনিয়ন’এ শেকড়ভিত্তিক উন্নয়ন ও ন্যায়ভিত্তিক নেতৃত্বের প্রত্যাশা নিয়ে ইতিবাচক আলোচনা তৈরি হয়েছে। স্থানীয় বিভিন্ন মহলের মতে, প্রকৃত উন্নয়ন উপর থেকে চাপিয়ে দেওয়া সিদ্ধান্তের মাধ্যমে নয়, বরং তৃণমূল মানুষের চাহিদা ও বাস্তবতা বোঝার মধ্য দিয়েই তা সম্ভব।
জানা যায়, ইকরামুল হক জাবের ছাত্রজীবন থেকেই সমাজ ও রাষ্ট্রচিন্তায় সক্রিয় ছিলেন। পড়াশোনার পাশাপাশি তিনি সামাজিক ও রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থেকে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন। কেবল সভা-সেমিনারে বক্তব্য দেওয়া নয়, বরং বাস্তবে অসহায় ও বঞ্চিত মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের সমস্যা শোনা এবং সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার নজির রয়েছে বলে স্থানীয়রা জানান।
তার ঘনিষ্ঠজনরা বলছেন, তার লক্ষ্য ব্যক্তিগত সাফল্যে সীমাবদ্ধ নয়, বরং একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও আলোকিত সমাজ গঠন। যেখানে সবার জন্য সমান সুযোগ থাকবে এবং কেউ অবহেলিত থাকবে না, এমন স্বপ্ন নিয়েই তিনি কাজ করে যাচ্ছেন।
স্থানীয় সচেতন নাগরিকদের মতে, একজন যোগ্য প্রতিনিধি সেই ব্যক্তি, যিনি মানুষের ভাষা বোঝেন, মানুষের পাশে থাকেন এবং প্রতিশ্রুতির চেয়ে কাজের মাধ্যমে আস্থা অর্জন করেন। উন্নয়ন ও ন্যায়ের ধারাবাহিকতা রক্ষায় দায়িত্বশীল, সৎ ও কর্মঠ নেতৃত্বের প্রয়োজনীয়তা এখন সবচেয়ে বেশি।
আগামী নির্বাচনে বিছনাকান্দি ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও ন্যায়ভিত্তিক নেতৃত্ব নিশ্চিত করতে জনমতের প্রতিফলন গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিজ্ঞপ্তি।