1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ: ডুমুরিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত হরিঢালী ইউ: বালিকা মা: বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য, রাত পোহালেই অভিযুক্ত শিক্ষক শুধাংশুর বিরুদ্ধে তদন্ত জুলাই গণঅভ্যুত্থান দিবসে সৈয়দপুরে বিএনপির আয়োজনে সমাবেশ ও র‍্যালী কয়রায় জুলাই ছাত্র গণঅভ্যুত্থান উপলক্ষ্যে জামায়াতের গণমিছিল সৈয়দপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে  জামায়াতের উদ্যোগে শহিদ সাজ্জাদের কবর জিয়ারত কয়রায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে সংবর্ধনা ও আলোচনা সভা  জুলাই গণঅভ্যুত্থান দিবসে মুন্সীগঞ্জে শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুনের পর ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ড সাতক্ষীরার ব্লিস হাসপাতালে আগুন, রোগীদের নিরাপদে সরিয়ে নিয়ন্ত্রণে পরিস্থিতি খুলনায় ৭১টি পরিবারের জমি দখল সহ চাঁদাদাবি ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

ইমতিয়াজ সভাপতি তোফায়েল সম্পাদক সৈয়দপুরে আঞ্জুমানে নওজওয়ানানে ইসলামের কমিটি গঠন

  • প্রকাশিত : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৭৫ বার পঠিত
saedpur-15994
  • সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :

নীলফামারীর সৈয়দপুর শহরের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আঞ্জুমানে নওজওয়ানানে ইসলাম এর কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৭ মার্চ) দুপুরে শহরের আল ফারুক একাডেমি স্কুলের হলরুমে আয়োজিত সংগঠনের এক সভায় ওই কমিটি গঠন করা হয়।

সংগঠনটিকে সক্রিয় করতে দীর্ঘদিন পর জরুরী সভা আহবান করা হয়। । সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির উপদেষ্টা আলহাজ্ব মো. ইমতিয়াজ। ব্যাংকার ফারুক আজমের সঞ্চালনায় অনুষ্ঠানে সার্বিক পর্যালোচনা শেষে শিল্পপতি আলহাজ্ব মো. ইমতিয়াজকে সভাপতি ও বিশিষ্ট সংগঠক ও সমাজসেবক তোফায়েল মোহাম্মদ আজমকে সাধারণ সম্পাদক করে আঞ্জুমানে নওজওয়ানানে ইসলামের১১ সদস্যের কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন, সহ সভাপতি ব্যাংকার মো. করিমুল্লাহ, হোমিও চিকিৎসক ডা. জাবেদ আলম ও ব্যবসায়ী বদিউজ্জামাল টুনটুন, সহ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফারহান খান ও যুবনেতা খুরশিদ আনসারী, কোষাধ্যক্ষ শিক্ষাবিদ মো. নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক ব্যাংকার ফারুক আজম, সহ দপ্তর সম্পাদক ব্যবসায়ী সৈয়দ মঞ্জুর এলাহী, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শাহজাহান আলী মনন এবং প্রচার সম্পাদক সাংবাদিক জাকির হোসেন।

সুত্র জানায়, সংগঠনের কার্যক্রম গতিশীল করতে নতুন সদস্য সংগ্রহসহ নানা বিষয়ে আলোচনা করা হয়। শেষে কমিটি ঘোষণার বিশেষ মোনাজাত করা হয়। এর আগে সংগঠনের অতীত ঐতিহ্য ও সংশ্লিষ্টদের নিয়ে স্মৃতিচারণ করেন প্রবীণ সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর