1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় সড়কে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা তালায় জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব’র পাইকগাছার কপোতাক্ষে নিখোঁজ শ্রমিক দীপঙ্করের মরদেহ ১৯ ঘন্টা পর উদ্ধার আওয়ামী লীগের সাবেক এমপি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা আনোয়ার ইব্রাহিমের আসুন আমরা সবাই মিলে দেশের জন্য কিছু করার চিন্তা করি-প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে যত খেলা দেখবেন বেলজিয়ামকে রুখে দিয়ে টেবিলের শীর্ষে ইরান স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল লড়াকু কেপ ভার্দে

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শারিক চৌধুরী মানিক ছিলেন মিরকাদিমের ছাত্রদল নেতা

  • প্রকাশিত : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ৬৯ বার পঠিত
munsigang-9769

মুন্সীগঞ্জ প্রতিনিধি::

সরকার পতনের এক দফা দাবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘিরে ৫ই আগষ্ট বেলা ১০ঘটিকার সময় (সোমবার) ঢাকা শহীদ মিনার (চাংখার পুল) এলকায় মাথায় গুলি লেগে নিহত হয়েছেন মিরকাদিম পৌর ছাত্রদলের সদস্য সচিব শারিক চৌধুরী মানিক।

বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলন প্রথম থেকেই ঢাকায় আন্দোলনের সাথে যুক্ত ছিলেন শারিক।

নিহত শারিক চৌধুরী মানিকের বাড়ি মিরকাদিম পৌরসভার দক্ষিণ রামগোপালপুর এলাকার পুকুরপাড় মহল্লার ডেপুটি বাড়ি। শারিকের বাবার আনিছুর রহমান চৌধুরী বলেন, আমার ছেলের হত্যার বিচার চাই।

নিহত শারিক চৌধুরী মানিকের ছোট ফুপু জুবেদা নাজনিন চৌধুরী ভাতিজা শারিক চৌধুরী মানিকের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন ।

মিরকাদিম পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব জসিমউদদীন আহমেদ বলেন, শারিক চৌধুরী মানিক ছিল মিরকাদিম পৌর ছাত্রদলের সদস্য-সচিব। স্বৈরাচারের গুলিতে ঝরে গেল সারিকের মত মেধাবী তাজা প্রান।

গত ৫ই আগষ্ট (সোমবার ) রাত ১০ টায় রিকাবীবাজার ঈদগাঁহ মাঠে শারিরিকের জানাজা শেষে পারিবারিক কবর স্হানে তাকে দাফন করা হয় ।

জানাজার নামাজের আগে বক্তব্য রাখেন বিএনপি নেতা ওবাদুর রহমান বকুল, মিজানুর রহমান মিজান,শাহিন মাদবর,আল হেলাল রয়েল, তানজুর ইসলাম,আনোয়ার হোসেন আনু প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর