1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দু‘ যুগেও সংস্কার হয়নি পাইকগাছার যে সড়ক! সাতক্ষীরায় বিএনপি অফিসে আগুন, ২টি ককটেল উদ্ধার পাইকগাছায় পাউবো কর্মকর্তার নির্দেশে কলোনির লেকের মাছ লুট! আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ শ্যামনগরে মালঞ্চ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু সৈয়দপুরে লায়ন্স জেলা ৩১৫ এ ২-এর নিরাপদ পানীয় জল প্রকল্পের কার্যক্রম পরিদর্শন সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনিতে পাউবো’র বেড়িবাঁধের ৪০ পয়েন্টে ভাঙন সৈয়দপুর – কিশোরগঞ্জের উন্নয়নে সবধরনের পদক্ষেপ নেওয়া হবে- বিলকিস ইসলাম এমপি সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে ২ জেলে আটক নতুন ভবন তালাবদ্ধ , ডুমুরিয়ায় স: প্রা: বিদ্যালয়ে জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে চলছে কোমলমতি শিশুদের পাঠদান

দু‘ যুগেও সংস্কার হয়নি পাইকগাছার যে সড়ক!

  • প্রকাশিত : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৪০ বার পঠিত
road-paikgacha-১৬৮০৭
  • নিজস্ব প্রতিবেদক ::

খুলনার পাইকগাছা উপজেলার জনগুরুত্বপূর্ণ একটি গ্রামীণ সড়ক দীর্ঘ প্রায় দু’যুগ ধরে সংস্কার হয়নি। উপজেলার লস্করের বাইনতলা খেঁয়াঘাট থেকে খড়িয়া অভিমুখে পাইকগাছা জিসি-বাইনতলা বাজার-বগুড়ার চক-গিলাবাড়ি সড়কের প্রায় দেড় কিলোমিটার অংশ জুড়ে বড় বড় গর্ত ও ভেঙ্গে চুরে উঁচু নিচু হয়ে চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। ফলে বিস্তির্ণ অঞ্চলের হাজার হাজার মানুষ প্রতিদিন চরম দূর্ভোগ নিয়ে সড়কটিতে যাতায়াত করছে।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার জনগুরুত্বপূর্ণ সড়কটিতে বিভিন্ন অংশে ছোট-বড় গর্ত সৃষ্টি হয়েছে। আবার কোথাও কোথাও রাস্তার মাটি সরে গিয়ে চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

চলতি বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই সড়কের বিভিন্ন স্থানে পানি ও কাদা জমে যানবাহন চলাচল প্রায় অচল হয়ে পড়ছে। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে সর্বস্তরের পথচারী ও যানবাহন চালকদের দুর্ভোগ চরমে পৌছেছে।

উপজেলার লস্করের ৫ ও ৭ নম্বর ওয়ার্ডের মধ্য দিয়ে বিস্তৃত সড়কটি বিস্তির্ণ এলাকার সাধারণের চলাচলের অন্যতম প্রধান মাধ্যম। প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, কৃষক ও মৎস্যচাষিসহ হাজারো মানুষ এই সড়কটি দিয়ে নিজ নিজ গন্তব্যে চলাচল করে। এছাড়া কৃষিপণ্য, রপ্তানিযোগ্য চিংড়িসহ সব ধরনের পণ্য পরিবহনে সড়কটির গুরুত্ব অপরিসীম।

স্থানীয়রা জানান, দীর্ঘ প্রায় দুই যুগ ধরে সড়কটির কোনো সংস্কার না হওয়ায় যানবাহনের পাশাপাশি সাধারণ মানুষের চলাচল ক্রমশ দূর্বিসহ করে তুলেছে। এতে করে সড়কটিতে প্রায়শই ছোট-বড় দূর্ঘটনা ঘটেইে চলেছে।

তাদের অভিযোগ, বেহাল সড়কটির সংষ্কারে বিভিন্ন সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে, জনদুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে।

এ বিষয়ে লস্কর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম সানা বলেন, সড়কটি সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বারংবার যোগাযোগ করা হয়েছে। এলজিইডি কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছর সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। অতি দ্রুত কাজ শুরুর প্রক্রিয়ার প্রত্যাশা করেন তারা।

উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েব বলেন, খুলনা বিভাগীয় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের ডিপিপিতে সড়কটি অন্তর্ভুক্ত রয়েছে। তালিকায় এটি ২ নম্বর সিরিয়ালে রয়েছে। আশা করছি, দ্রুত কাজটি শুরু হবে।

এদিকে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেতে এলাকাবাসী দ্রুত সড়কটির সংস্কার কাজ শুরু করে নিরাপদ, টেকসই ও আধুনিক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর