1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় কারিতাসের উপজেলা পর্যায়ে ত্রৈ-মাসিক সমন্বয় সভা নিখোঁজের দু’দিন পর বৃদ্ধের মৃতদেহ উদ্ধার বৃক্ষরোপণ ও বন সংরক্ষণে জাতীয় পুরস্কার, বন বিভাগ ক্যাটাগরিতে ২য় সাতক্ষীরার মারুফ বিল্লাহ সৈয়দপুরে ২১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে  জিপিএ-৫ পেয়েছে ৫১৪ জন এসএসসিতে সাতক্ষীরায় ৪ শিক্ষা প্রতিষ্ঠানে পাস করেনি ১ জনও,অনুসন্ধান পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা শিক্ষা অফিসের! কয়রার শাহানা ফেরদৌসীর এসএসসিতে গোল্ডেন এ প্লাস, ডাক্তার হয়ে অসহায় মানুষের চিকিৎসা করার তার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণে অভিযুক্ত পলাশ মণ্ডল গ্রেফতার! অগ্রনী ব্যাংক বাঁকা বাজার শাখায় কিউআর কোড রোড শো অনুষ্ঠিত মুন্সিগঞ্জে চাঁদাবাজির অভিযোগ তুলে খবর প্রকাশের বিষয়টি ‘অপপ্রচার’ দাবি বিএনপি নেতার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলাবদ্ধতা নিরসনে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা ও টিআরএম বাস্তবায়নের তাগিদ

মুন্সিগঞ্জের শ্রীনগরে দুই জমজ কন্যা শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগ

  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৫৬ বার পঠিত
srinagar-12634

মুন্সিগঞ্জ প্রতিনিধি::


মুন্সিগঞ্জের শ্রীনগরে দুই জমজ কন্যা শিশু লামিয়া-সামিহাকে পানিতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে৷ সোমবার রাত ৮ টার দিকে শ্রীনগরের বিবন্দী এলাকায় বাড়ির পাশের একটি পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে নিহতদের চাচা ও স্থানীয়রা।

সেখান থেকে তাদের দ্রুত শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক শিশু দুইজনকে মৃত ঘোষণা করেন। তাদের বয়স আনুমানিক ৬-৭ মাস হতে পারে বলে জানিয়েছেন নিহত দুই শিশুর চাচা মোহাম্মদ সাকিব মিয়া।

পারিবারিক কলহের জেরে ওই দুই শিশুর মা অথবা বাবা এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

দুই শিশুকে পানিতে ফেলে হত্যার বিষয়টি নিশ্চিত করে এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান
জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে ও শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়দের বরাতে তিনি বলেন,পারিবারিক কলহের জেরে শিশুদের মা অথবা বাবা এই ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত করে মূল ঘটনা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

এ বিষয়ে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা: সিনথিয়া নূর জানান, দুই শিশুকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। বেশ কিছুক্ষণ আগেই তাদের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর