1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় সড়কে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা তালায় জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব’র পাইকগাছার কপোতাক্ষে নিখোঁজ শ্রমিক দীপঙ্করের মরদেহ ১৯ ঘন্টা পর উদ্ধার আওয়ামী লীগের সাবেক এমপি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা আনোয়ার ইব্রাহিমের আসুন আমরা সবাই মিলে দেশের জন্য কিছু করার চিন্তা করি-প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে যত খেলা দেখবেন বেলজিয়ামকে রুখে দিয়ে টেবিলের শীর্ষে ইরান স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল লড়াকু কেপ ভার্দে

মুন্সীগঞ্জে ভুল সংবাদ প্রচারের প্রতিবাদে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭২ বার পঠিত
munsigang-10456

মুন্সীগঞ্জ প্রতিনিধি::


মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি আলী আজগর রিপন মল্লিকের বিরুদ্ধে ভুল তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক সফিউদ্দিন আহমেদ মিলনায়তনে এ সংবাদ সম্মেলন হয়।

সংবাদ সম্মেলনে রিপন মল্লিক দাবি করেন,গত ৮ সেপ্টেম্বর ২০২৪ দৈনিক একটি জাতীয় পত্রিকায় তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে ভিন্ন মোড়কে রাজনৈতিক মাঠ দখল শীর্ষক সংবাদ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউব চ্যানেলে তার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, অপবাদ ও বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা হয়েছে। সেই সংবাদ মাধ্যমে আলী আজগর রিপন মল্লিক দলীয় নেতাকর্মীদের নিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করেন বলে সংবাদ মাধ্যমে প্রচার করা হয়। সাংবাদ মাধ্যমে প্রচারিত সংবাদটি ভিত্তীহন দাবি করে উক্ত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

সংবাদ সম্মেলনে আলী আজগর রিপন মল্লিক বলেন, প্রশাসনের সহযোগিতায় তিনি অবৈধ বালু উত্তোলন বন্ধ করে দেন। তার এই মহৎ কাজটি ভালোভাবে নেয়নি একটি পক্ষ। এখন ওই অবৈধ বালু ব্যবসায়ীরা সংবাদ মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তিনি।

তিনি আরো বলেন, কেবল কিছু স্বার্থান্বেষী মহল তাদের হীন রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য এবং আমি এবং আমার প্রিয় রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানকে ক্ষুন্ন করার জন্য এই ধরনের অপবাদ মূলক সংবাদ পরিবেশনে সহায়তা করছে।”

সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন,টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আকতার হোসেন মোল্লা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জহিরুল ইসলাম মুরাদ, টঙ্গীবাড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান তপন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর কবীর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ফারুক ইসলাম সেন্টু সহ আরোও অনেকে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর