1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ইরান ‘একটু বেশি চালাকি’ করেছে : ট্রাম্প হরমুজে ভারতীয় ট্যাংকারে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে দিল্লির তলব ট্রাম্প একটু বেশিই কথা বলেন : ইরান অকটেনের দাম বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ সাতক্ষীরার কালীগঞ্জে আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জমি দখলের চেষ্টা , থানায় অভিযোগ খুলনায় পারিবারিক কলহে মাথায় রাইফেল ঠেকিয়ে কনস্টেবলের আত্মহত্যা! ডুমুরিয়ায় অধিকাংশ সবজির কেজি ৭০ টাকার ওপরে, কমছে মুরগির দাম মশ্বিমনগরের অসহায় নারীদের নিয়ে অ্যাড. এমএ গফুরের ভিন্নধর্মী আয়োজন সৈয়দপুরে সাড়ে ৪ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, ৭ জনকে অর্থদন্ড সাতক্ষীরার কালীগঞ্জে এলজিইডি অফিসে বসেই ঘুষ নিচ্ছেন হিসাব রক্ষক মুস্তাফিজ

মেয়েকে ধর্ষণ বাবার যাবজ্জীবন

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৮ বার পঠিত

রংপুরে মেয়েকে ধর্ষণের মামলায় বাবা মমিনুর ইসলামকে (৪৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। অভিযুক্তকে এক লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন টাইব্যুনাল-২ এর বিচারক রোকনুজ্জামান এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, রংপুরের গঙ্গাচড়া উপজেলার মান্দ্রাইন বাঁধেরপাড় এলাকায় ওই কিশোরী (১৩) পরিবারসহ বাস করতো। তার বাবা-মা স্থানীয় বাজারে চায়ের দোকানি। দিনের বেলা মা দোকানে থাকায় খালি বাড়িতে মেয়েকে ধর্ষণ করে পাষণ্ড বাবা।

ঘটনার পরদিন ২০১৭ সালের ১২ মার্চ ওই কিশোরী পরিবারের কাউকে কিছু না জানিয়ে ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে পালিয়ে যায়। রংপুর শাপলা চত্ত্বর বাসস্ট্যান্ডে এক অটোরিকশা চালক তাকে একা দেখতে পেয়ে তার বাড়িতে খবর দেয়। পরে রাত ১১টার দিকে কিশোরীর মা মেয়েকে সেখান থেকে বাড়ি নিয়ে আসে। এভাবে বাড়ি ছেড়ে যাওয়ার কারণ জিজ্ঞাসা করা হলে ওই কিশোরী মাকে বিষয়টি জানায়।

এরপর ২০১৭ সালের ১৩ মার্চ গঙ্গাচড়া থানায় স্বামী মমিনুর ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন মা। মামলার সাক্ষ্যপ্রমাণ শেষে দীর্ঘ পাচ বছর পর আদালত রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবি অ্যাড. জাহাঙ্গীর আল তুহিন বলেন, চূড়ান্ত রক্ষকের দায়িত্বে থাকা বাবা এখানে ভক্ষক। বাবা হয়ে তিনি যে কাজটি করেছেন সভ্য সমাজে তা কাম্য নয়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর