1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচিতে নিম্নমানের খাদ্য সরবরাহ, স্বাস্থ্য ঝুঁকিতে প্রায় ১৭ হাজার শিশু শিক্ষার্থী! পাইকগাছায় গলায় রশি দিয়ে স্কুল শিক্ষকের আত্নহত্যা ! এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কাল সৈয়দপুরে পরীক্ষার্থী তিন হাজার ৮৭৬ জন সাতক্ষীরার শ্যামনগর উপকূলে সুপেয় পানির সংকট, দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে পাইকগাছায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা কয়রায় হামের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা সাতক্ষীরার স্থায়ী-অস্থায়ী ২ হাজার ৪১৭টি কেন্দ্রে সোমবার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান ক্যাম্পেইন কয়রার বেদকাশী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সৈয়দপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ইরান ‘একটু বেশি চালাকি’ করেছে : ট্রাম্প

শহরের যানজট নিরসনে সৈয়দপুরে ট্রাফিক বিভাগ ও পৌরসভার ফুটপাত দখলমুক্ত অভিযান

  • প্রকাশিত : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৯ বার পঠিত
dipto-4

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::

পথচারি ও যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সৈয়দপুরে সড়কের ওপর দোকানপাট এবং ফুটপাত দখলমুক্ত অভিযান চালিয়েছে সৈয়দপুর ট্রাফিক বিভাগ ও পৌরসভা।

আজ সোমবার সকাল ৯ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত ওই অভিযান পরিচালনা করা হয়। দুই ঘন্টাব্যাপী চলা এ অভিযানে নেতৃত্ব দেন সৈয়দপুর ট্রাফিক বিভাগের শহর ও যানবাহন পরিদর্শক মো. জাকির হোসেন এবং মো.মাহফুজার আলম।

অভিযান চলাকালে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়ক, শহীদ ডা. শামসুল হক সড়ক (মাছ বাজার রোড), শহীদ তুলশীরাম সড়ক, শেরেবাংলা সড়ক, বঙ্গবন্ধু সড়ক, গোয়াল পাড়া কলাহাটি সড়ক এবং বঙ্গবন্ধু চত্বরের বিমানবন্দর সড়কের ওপর গড়ে ওঠা অবৈধ দোকানপাট অপসারণ করা হয়। এছাড়া মানুষজনের চলাচলের জন্য ফুটপাত দখলমুক্ত করা হয়।

এদিকে ট্রাফিক বিভাগ ও পৌরসভার যৌথ উদ্যোগে ফুটপাত এবং সড়কের ওপর বসানো দোকানপাট উচ্ছেদ কর্মসূচিতে ক্ষতির আশঙ্কায় ব্যবসায়ীরা তাদের মালামাল নিজেরাই সরিয়ে নেয়। এসময় ট্রাফিক বিভাগ ও পৌরসভার পক্ষ থেকে ভবিষ্যতে যাতে সড়কের ওপর এবং ফুটপাতে দোকান বসানোসহ মালামাল না রাখতে দোকান মালিক ও ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

অভিযান চলাকালে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. নুরুল হক, ট্রাফিক সার্জেন্ট মো. আশরাফ কোরায়শী ও সাদেকুর রহমান সুজন, টাউন সাব ইন্সপেক্টর আব্দুল খালেকসহ থানা পুলিশ সদস্য ও পৌরসভার বাজার পরিদর্শন বিভাগের মো. ঈশা মিঠুসহ পৌরসভার অন্যান্যরা। অভিযান প্রসঙ্গে শহরের লায়ন্স স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীর অভিভাবক নতুন বাবুপাড়ার বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, আমার সন্তানকে স্কুল থেকে বাসায় নিয়ে আসার জন্য প্রতিদনই দুপুরে স্কুলে যেতে হয়। কিন্তু সড়কের ওপর দোকান এবং ফুটপাতে দোকান বসানোসহ দোকানের মালামাল রাখার কারণে অনেক কস্টে মানুষজনকে চলাচল করতে হয়।

মিস্ত্রিপাড়া এলাকার বাসিন্দা চাকুরিজীবী ইয়াসমিন আরা বলেন সড়কের দু পাশে ফাঁকা জায়গা ও ফুটপাতে দোকান বসানো এবং দোকানের মালামাল রাখায় মানুষজন বাধ্য হয়ে সড়কের মাঝখান দিয়ে চলাচল করছে। এক্ষেত্রে অনেক সময় দূর্ঘটনাও ঘটছে। তারা ট্রাফিক বিভাগের এ ধরণের অভিযান অব্যাহত রাখার দাবি জানান।

সমাজকর্মী আশরাফুল বলেন, শহরের অটোরিকশা, রিক্সা ও রিক্সাভ্যান চালকরা ট্রাফিক আইন মানতেই চাননা। তারা তাদের যানবাহন সড়কের ওপর যত্রতত্র করে দাড় করিয়ে রাখায় মানুষজনের চলাচলে মারাত্মক ব্যাঘাত ঘটে। তিনি ফুটপাট দখলমুক্ত অভিযানে ট্রাফিক বিভাগকে অভিনন্দন জানিয়ে তাদেরকে আরও তৎপরতা বাড়ানোর আহবান জানান।

ফুটপাত দখলমুক্ত অভিযান প্রসঙ্গে জানতে চাইলে সৈয়দপুর ট্রাফিক বিভাগের শহর ও যানবাহন পরিদর্শক মো. জাকির হোসেন ও মো. মাহফুজার আলম বলেন, এটা আমাদের রুটিন কাজ। ট্রাফিক বিভাগ সৈয়দপুর শহরকে যানজটমুক্ত করতে রোদে পুড়ে বৃস্টিতে ভিজে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।

তারা বলেন, এখন থেকে নিয়মিত চলবে এ অভিযান। এক্ষেত্রে যদি পৌরসভা সার্বিকভাবে এগিয়ে আসে তাহলে শহরের যানজট অনেকটাই কমে যাবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর