1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কপিলমুনির সাংবাদিক আলীম এর মৃত্যুতে দীপ্ত নিউজের শোক ভাঙা পিঠ-কাঁধ নিয়ে যেভাবে ইরানি পাহাড়ে ৫০ ঘণ্টা লুকিয়ে ছিলেন মার্কিন সেনা পটকা মাছ খেয়ে প্রাণ গেল গৃহকর্তার, একই পরিবারের ৪ জন অসুস্থ ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ব্যাপক ক্ষয়ক্ষতি, বহু বিমান ও ড্রোন ধ্বংস পাইকগাছায় খাদ্য বান্ধব কর্মসূচির চালে ওজনে কারচুপি, ভ্রাম্যমান আদালতে ২০ হাজার টাকা জরিমানা কপিলমুনিতে ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তার শার্শায় বিলাসী রঙিন মাছ চাষে সাফল্য, ভাগ্য বদলে তরুণ উদ্যোক্তা মাসুমের মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত কর্মপরিকল্পনা, পরিচ্ছন্নতা ও চিকিৎসায় জোর ঘটনাস্থল সৈয়দপুর প্লাজা মার্কেট, ৩০ মিনিটেই ৭০ লাখ টাকার মালামাল চুরি কয়রায় প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে তরুন দলের প্রস্তুতি সভা

সাংবাদিকের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নলছিটিতে মানববন্ধন

  • প্রকাশিত : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ১২৩ বার পঠিত

অরবিন্দ পোদ্দার,নলছিটি::

বেসরকারি টেলিভিশন এশিয়ান টিভির ঝালকাঠি জেলা প্রতিনিধি সাইফুল ইসলামের নামে দায়ের করা মিথ্যা ও যড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে নলছিটিতে মানববন্ধন করা হয়েছে।

নলছিটি সাংবাদিক সমাজের আয়োজনে বুধবার বিকেলে স্থানীয় প্রেসক্লাব সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে সাংবাদিক ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার দপদপিয়া ইউনিয়নে ছাত্রলীগের দলীয় পদ নিয়ে দুটি গ্রুপ বিবাদে লিপ্ত হয়। এরই জের ধরে উভয় গ্রুপের মধ্যে কয়েক দফা মারামারি হয়। যার ফলে উভয় পক্ষই আইনের আশ্রয় নেয়। মোঃ আশিকুর রহমান নামে এক যুবক গত ২৮ মার্চ ঝালকাঠি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ছয় জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। মামলায় সাংবাদিক সাইফুল ইসলামকে উদ্দেশ্যমূলকভাবে আসামি করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, নলছিটি প্রেসক্লাবের সভাপতি ও শিক্ষক এনায়েত করিম, আবদুল কুদ্দুস তালুকদার, সহ-সভাপতি মিলন কান্তি দাস, রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক শাহাদাত হোসেন মনু, এইচ এম সিজার, ঝালকাঠি প্রেসক্লাবের যুগ্ন-সাধারন সম্পাদক কেএম সবুজ, এমএ হাসান, মোস্তাফিজুর রহমান রিপন, তপন দাস, মশিউর রহমান, খালিদ হোসেন তালুকদার প্রমুখ।

বক্তারা অবিলম্বে সাংবাদিক সাইফুল ইসলামের নামে করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করাসহ দোষীদের আইনের আওতায় আনার জোরদাবি জানান।

সাংবাদিক সাইফুল ইসলাম বলেন, আমাকে সম্পূর্ন উদ্দেশ্যপ্রনোদিতভাবে এই মামলায় জড়ানো হয়েছে। ঘটনার দিন আমি এলাকায় ছিলাম না। মারামারি সম্পর্কে আমি কিছু জানিও না। একটি পক্ষ আমাকে হয়রানি করার জন্য এ মামলা দিয়েছে।

এ ব্যাপারে মামলার বাদী মোঃ আশিকুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর