1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মুন্সীগঞ্জে সাদা রঙে ঐতিহ্যের ছাপ, মিরকাদিমের ধবল গরুর কদর দেশজুড়ে সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকারের অভিযোগ ১ জেলে আটক যশোরে বিজিবির হাতে সাড়ে ৬ কোটি টাকার স্বর্ণসহ ৩ পাচারকারী আটক পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের ভবন নির্মাণ কাজর গ্রেড বিম ঢালাই সম্পন্ন সুন্দরবন উপকূলীয় পাইকগাছার লবনাক্ত মাটিতে আঙ্গুরের চাষ সম্ভাবনা জাগিয়েছে কালিগঞ্জে সরকারি জায়গায় অবৈধ ভবন নির্মাণে এসিল্যান্ডের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ! মনিরামপুর উপজেলাকে একটি আধুনিক ও স্মার্ট মডেলে গড়তে চান কামরুজ্জামান শাহীন ডুমুরিয়ায় সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন পাইকগাছায় জব্দকৃত বিপুল পরিমাণ পারশের পোনা নদীতে অবমুক্ত চিরকুমারী মিনু সাহার পালিত গরু রাজা মানিক গোয়াল ভেঙে বের করতে হবে

সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকারের অভিযোগ ১ জেলে আটক

  • প্রকাশিত : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৩৫ বার পঠিত
koyra-16495
  • কয়রা(খুলনা)প্রতিনিধিঃ

সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ কাশিয়াবাদ স্টেশন ও বজবজা বন টহল ফাঁড়ির স্টাফরা যৌথ অভিযান চালিয়ে বিষ প্রয়োগে মাছ শিকারের অভিযোগে ১ জেলেকে আটক করেছে।

এ সময় তার নিকট থেকে ১ টি নৌকা, অবৈধ ভেশাল জাল সহ ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়।

জানা গেছে গত বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে সুন্দরবনের বজবজা বন টহল ফাঁড়ির আওতাধীন মুচিরখাল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত জেলে হলেন কয়রা উপজেলা উত্তর মদিনাবাদ গ্রামের মফিজুল ইসলাম (৪৫)।

অভিযান পরিচালনা করেন কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন ও বজবজা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাকিব তালুকদার ।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে।

তিনি আরও বলেন, সুন্দরবনের সম্পদ রক্ষায় বন বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর