সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::
সৈয়দপুরে একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের চারটি ট্রেডে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের ১২০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র ও ভাতার অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার (০৪ অক্টোবর) বেসরকারি উন্নয়ন সংস্থা মুসলিম এইড ইউকে বাংলাদেশের স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় সৈয়দপুর ফিল্ড অফিস পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণার্থীদের মাঝে ওই সনদপত্র ও ভাতার অর্থ বিতরণ করা হয়।
উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর চড়কপাড়াস্থ (শাইল্যার মোড়) সংস্থার সৈয়দপুর ফিল্ড অফিসে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী একেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য লাভলী বেগম।
এতে স্বাগত বক্তব্য বলেন অনুষ্ঠানের সভাপতি মুসলিম এইড কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিভিইটি সেন্টার) প্রিন্সিপাল মো. রিপন মিয়া।
এ সময় অন্যান্যদের মধ্যে ব্যবসায়ী মাহবুবুর রহমান, মুসলিম এইড ইউকে বাংলাদেশ এর সৈয়দপুর ফিল্ড অফিসের এডমিশন/ফ্রন্ট ডেক্স অফিসার মো. আখতারুজ্জামান হেলালসহ সংস্থার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মুসলিম এইড টিভিইটি সেন্টারে চারটি ট্রেডে অংশ নেওয়া ১২০জন প্রশিক্ষণার্থীকে সনদপত্র ও ভাতার এক হাজার দুই শত করে টাকার বিতরণ করা হয়। এদের মধ্যে ড্রাইভিংয়ের ১২ জন, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেইনটেনেন্সের ১৮জন, কম্পিউটার অপারেশনের ৩৮ জন এবং টেইলরিং এন্ড ড্রেস মেকিংয়ের ৫৪ জন প্রশিক্ষণ দেন।