1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে ৭৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধন ডুমুরিয়ায় ব্র্যাক সিড এ্যাড এগ্রো এন্টারপ্রাইজ এর আয়োজনে এক দিনের কৃষক প্রশিক্ষণ কয়রায় সুন্দরবনের বনজ সম্পদ রক্ষা ও বনদস্যু নির্মূলে মতবিনিময় সভা সাতক্ষীরার কালীগঞ্জের র‍্যাবের অভিযানে ১৬৪৯ বোতল ফেনসিডিল সহ ২ মাদক কারবারি আটক সাতক্ষীরার নলতায় সওজের রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর ফের স্থাপনা নির্মাণের হিড়িক জিয়াউর রহমানের স্মৃতি জড়িত শার্শার উলাশী জিয়ার খাল পুন: খননের শুভ উদ্ধোধনে আসছেন প্রধান মন্ত্রী সুন্দরবন নিয়ন্ত্রনে বন বিভাগের অভিযান ১ বছরে ২৭৪ মামলায় ৪৯৪ ব্যাক্তি আটক ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত

সৈয়দপুরে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

  • প্রকাশিত : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২২৭ বার পঠিত
saidpur-12166

সৈয়দপুর ( নীলফামারী) প্রতিনিধি ::


“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি” এ শ্লোগানকে সামনে রেখে সৈয়দপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে। গতকাল রবিবার (২৫ মে) বেলা সাড়ে ১১ টায় ফিতে কেটে ও বেলুন উড়িয়ে সৈয়দপুর উপজেলা ভূমি অফিস চত্বরে ওই মেলার উদ্বোধন করা হয়।

সৈয়দপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রনালয়ের ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মো. নুর-ই- আলম সিদ্দিকী।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সহ সভাপতি সুমিত কুমার আগরওয়ালা নিক্কি, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, জেলা বিএনপির অন্যতম নেতা অধ্যাপক শওকত হায়াত শাহ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, জামায়াতে ইসলামী সৈয়দপুর শহর আমির (ভারপ্রাপ্ত) মাওলানা ওয়াজেদ আলী প্রমুখ।

পরে মেলার উদ্বোধন উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি উপজেলা ভূমি অফিস চত্বর থেকে শুরু হয়ে উপজেলা পরিষদের সড়ক প্রদক্ষিণ করে। এতে ইউএনও এবং আমন্ত্রিত অতিথি ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ ধীমান ভূষণ, খাতামধুপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. লুৎফর রহমান, ইউপি আনোয়ারুল ইসলাম, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি কর্মকর্তা, শিক্ষক, সমাজসেবী, গণমাধ্যম কর্মী প্রমুখ

জানতে চাইলে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো. নুর- ই – আলম সিদ্দিকী বলেন, ভূমি সংক্রান্ত সকল বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করতে এ মেলার আয়োজন করা হয়েছে। ভূমি মালিকদের সব ধরণের দেওয়ার জন্য আগামি ২৭ মে পর্যন্ত চলবে এ মেলা।

উপজেলা ভূমি অফিসের সুত্র জানায়, ভূমি মালিকদের ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে এবং সার্বিক সেবা দেওয়া হবে ওই মেলায়। সকাল থেকে বিকেল পর্যন্ত চলবে এ মে্লা।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর