1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে ৭৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধন ডুমুরিয়ায় ব্র্যাক সিড এ্যাড এগ্রো এন্টারপ্রাইজ এর আয়োজনে এক দিনের কৃষক প্রশিক্ষণ কয়রায় সুন্দরবনের বনজ সম্পদ রক্ষা ও বনদস্যু নির্মূলে মতবিনিময় সভা সাতক্ষীরার কালীগঞ্জের র‍্যাবের অভিযানে ১৬৪৯ বোতল ফেনসিডিল সহ ২ মাদক কারবারি আটক সাতক্ষীরার নলতায় সওজের রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর ফের স্থাপনা নির্মাণের হিড়িক জিয়াউর রহমানের স্মৃতি জড়িত শার্শার উলাশী জিয়ার খাল পুন: খননের শুভ উদ্ধোধনে আসছেন প্রধান মন্ত্রী সুন্দরবন নিয়ন্ত্রনে বন বিভাগের অভিযান ১ বছরে ২৭৪ মামলায় ৪৯৪ ব্যাক্তি আটক ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত

সৈয়দপুরে দৈনিক নয়া দিগন্তের ২১ তম বর্ষপূর্তি উদযাপিত

  • প্রকাশিত : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৪০৭ বার পঠিত
saedpur-13521
  • সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :

নীলফামারীর সৈয়দপুরে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে দেশের অন্যতম জাতীয় পত্রিকা দৈনিক নয়া দিগন্তের ২১ তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) বেলা ১১ টায় সৈয়দপুর প্রেসক্লাবের হলরুমে পত্রিকাটির বর্ষপূর্তি উদযাপনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আক্তার, সৈয়দপুর প্রেস ক্লাবের আহবায়ক ও বিএনপির অন্যতম নেতা, সাপ্তাহিক জনসমস্যা পত্রিকার সম্পাদক শওকত হায়াত শাহ, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সময় টিভির স্টাফ রিপোর্টার সাকির হোসেন বাদল, নীলফামারী জেলা জামায়াতের অফিস সম্পাদক অধ্যাপক আব্দুল কাদিম, জাকের পার্টির নীলফামারী জেলা-২ এর সভাপতি ও সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লানচু হাসান চৌধুরী।

এতে সভাপতিত্ব করেন জামায়াতের সৈয়দপুর উপজেলা আমীর ও নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম। অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ্ব মাজহারুল ইসলাম। গোটা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক নয়া দিগন্তের স্থানীয় প্রতিনিধি মো. জাকির হোসেন।

এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সৈয়দপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও আল ফারুক একাডেমির প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ, সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজমুল হুদা, সৈয়দপুর শহর জামায়াতের আমীর শরফুদ্দিন খান।

উপস্থিত ছিলেন, সৈয়দপুর শহর জামায়াতের সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী, সৈয়দপুর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য শাহজাহান আলী মনন ও গোপাল চন্দ্র রায়, দৈনিক আলাপনের নির্বাহী সম্পাদক কাজী জাহিদ, সাংবাদিক শাহিদুল সরকার দুলালসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ প্রতিনিধি, সূধীজন, পত্রিকার এজেন্ট ও বিভিন্ন পত্রিকার বিক্রয় কর্মী। শেষে অতিথিরা কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর