1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচিতে নিম্নমানের খাদ্য সরবরাহ, স্বাস্থ্য ঝুঁকিতে প্রায় ১৭ হাজার শিশু শিক্ষার্থী! পাইকগাছায় গলায় রশি দিয়ে স্কুল শিক্ষকের আত্নহত্যা ! এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কাল সৈয়দপুরে পরীক্ষার্থী তিন হাজার ৮৭৬ জন সাতক্ষীরার শ্যামনগর উপকূলে সুপেয় পানির সংকট, দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে পাইকগাছায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা কয়রায় হামের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা সাতক্ষীরার স্থায়ী-অস্থায়ী ২ হাজার ৪১৭টি কেন্দ্রে সোমবার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান ক্যাম্পেইন কয়রার বেদকাশী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সৈয়দপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ইরান ‘একটু বেশি চালাকি’ করেছে : ট্রাম্প

সৈয়দপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ’র অভিযানে দুই প্রতিষ্ঠানে ৪০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ১১৮ বার পঠিত
আদালত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::


নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরি, উৎপাদিত খাদ্যে মানবদেহের জন্য ক্ষতিকর রং, কেমিক্যাল ব্যবহার এবং বিএসটিআইয়ের অনুমোদনবিহীন নকল কসমেটিকস মজুদ ও বিক্রি করার অভিযোগে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে সৈয়দপুরে বেকারি ও কসমেটিকস দোকান মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নীলফামারী কার্যালয়ের সগকারি পরিচালক মো. শামসুল আলমের নেতৃত্বে র‌্যাবের সহযোগিতায় অভিযান পরিচালনা করে ওই জরিমানা করা হয়।

আভিযানিক দলের সূত্র জানায়, শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ কসমেটিকস সামগ্রীর পাইকারি বাজার মনিহারি পট্টিতে (কসমেটিকস মার্কেট) সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সনু কসমেটিকস নামের একটি দোকানে অভিযান চালায়।

এসময় ওই দোকানে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিকস সামগ্রীর খালি মোড়ক এবং বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া নকল প্রসাধন সামগ্রী উদ্ধার করা হয়। এসময় নকল কসমেটিকস মজুদ ও বিক্রির কথা স্বীকার করায় দোকান মালিক শাহজাহানের ১০ হাজার টাকা জরিমানা এবং নকল মোড়ক ও কসমেটিকস জব্দ করা হয়।

এদিকে র‌্যাবের সহযোগিতায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চলাকালে ওই মার্কেটের অনেক অসাধু ব্যবসায়ী তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়ে যায়। এর আগে অভিযান পরিচালনা করা দলটি শহরের গোলাহাট এলাকার নিউ আমিন বেকারিতে অভিযান চালায়।

এসময় ওই বেকারিতে নোংরা পরিবেশে বেকারি পণ্যে মানবদেহের জন্য ক্ষতিকর রং ও রাসায়নিক দ্রব্য ব্যবহার করার অভিযোগে বেকারি মালিক সবুজ ইসলামের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ওই বেকারিতে পরিচ্ছন্ন পরিবেশ ফিরিয়ে আনতে ১০ দিনের জন্য উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়।

এ সময় তাঁর সাথে ছিলেন নীলফামারী জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জয়চন্দ্র রায়, সৈয়দপুর উপজেলা খাদ্য পরিদর্শক আলতাফ হোসেন সরকারসহ র‌্যাব -১৩ নীলফামারী ক্যাম্পের সদস্যরা।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নীলফামারী কার্যালয়ের সহকারি পরিচালক মো.শামসুল আলম বলেন, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর