1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচিতে নিম্নমানের খাদ্য সরবরাহ, স্বাস্থ্য ঝুঁকিতে প্রায় ১৭ হাজার শিশু শিক্ষার্থী! পাইকগাছায় গলায় রশি দিয়ে স্কুল শিক্ষকের আত্নহত্যা ! এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কাল সৈয়দপুরে পরীক্ষার্থী তিন হাজার ৮৭৬ জন সাতক্ষীরার শ্যামনগর উপকূলে সুপেয় পানির সংকট, দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে পাইকগাছায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা কয়রায় হামের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা সাতক্ষীরার স্থায়ী-অস্থায়ী ২ হাজার ৪১৭টি কেন্দ্রে সোমবার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান ক্যাম্পেইন কয়রার বেদকাশী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সৈয়দপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ইরান ‘একটু বেশি চালাকি’ করেছে : ট্রাম্প

সৈয়দপুরে যুগের আলোর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • প্রকাশিত : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩০ বার পঠিত
jugeralo birth-48

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ::

সৈয়দপুরে কেক কাটাসহ দোয়া মাহফিলের মধ্যদিয়ে রংপুর বিভাগীয় শহর থেকে প্রকাশিত দৈনিক যুগের আলো পত্রিকার ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

অনেক চড়াই উৎড়াইয়ের মধ্যে পত্রিকাটি ৩১ পেরিয়ে ৩২ বছরে পদার্পণ উপলক্ষে আমরা মানবতার পক্ষে এ শ্লোগানকে সামনে রেখে গতকাল রবিবার (১৭ আগস্ট) দুপুরে শহরের বিসিক শিল্পনগরী এলাকার কাঁচা লংকা রেস্টুরেন্টে অনুষ্ঠানের কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন,সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান। অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে প্রধান অতিথি ইউএনও ফয়সাল রায়হানকে খাইয়ে দেন দৈনিক যুগের আলো পত্রিকার সৈয়দপুর প্রতিনিধি রাজু আহমেদ।

পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক নুর মোহাম্মদ ওলিউর রহমান রতন (দৈনিক আমার সংবাদ) সাংবাদিক সাদিকুল ইসলাম সাদিক (চ্যানেল এস), সাংবাদিক জয়নাল আবেদীন হিরো, (ভোরের পাতা) এশিয়ান টেলিভিশনের নীলফামারী জেলা প্রতিনিধি মো. মাঈনুল হক, সাংবাদিক মিজানুর রহমান মিলন (দৈনিক প্রতিদিনের বার্তা), সাংবাদিক শাহিদুল সরকার দুলাল (দৈনিক ঢাকা প্রতিদিন) প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর