1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্রিকেটার নাঈমকে পুলিশের হেনস্থা রামিসা হত্যা : মৃত্যুদণ্ডের বিরুদ্ধে দুই আসামির আপিলের শুনানি গ্রহণ হাইকোর্টে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল মরক্কোর ফেসবুক থেকে আয় করার যত কৌশল বাজেট উপস্থাপনের পর কোনো জিনিসের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী ইংল্যান্ড-নাইজেরিয়ার সুযোগ ছেড়ে যুক্তরাষ্ট্রের জার্সিতে নেমে ইতিহাস কেডিএ’র নতুন চেয়ারম্যান শফিকুল আলম মনা ডুমুরিয়ায় বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে আনুষ্ঠানিক উদ্বোধন তথ্যপ্রযুক্তির উৎকর্ষ সাধনে প্রধানমন্ত্রী নতুন ভাবনা শুরু করেছেন -কেসিসি প্রশাসক মঞ্জু সুন্দরবনে নিষিদ্ধ সময়ে মাছ শিকার ৪ জেলেসহ ২ নৌকা আটক

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

  • প্রকাশিত : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০১ বার পঠিত

দীপ্ত নিউজ ক্রীড়া ডেস্ক::

এক আসর বিরতি দিয়ে আবারও এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশ। যেখানে প্রতিপক্ষ টুর্নামেন্টের এবারের আয়োজক পাকিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচ। লাহোরের এই পিচে খেলা বেশ কঠিন, সে কথা আগেই জানিয়েছেন বাংলাদেশ দলের পেসার তাসকিন আহমেদ। তবে, কঠিন এই কন্ডিশনেও নিজেদের সেরাটা দিয়েই লড়াই করতে চায় বাংলাদেশ।

স্কোয়াডে যুক্ত হয়েছেন লিটন কুমার দাস। আর হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে গিয়েছেন নাজমুল হোসেন শান্ত। টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক বাংলাদেশের এই ব্যাটার। তবে ইনজুরির কারণে আর খেলা হচ্ছেনা তার। শান্তর বিকল্প হিসেবে তিন নাম্বারে কে খেলবেন, তা নিয়েও আছে আলোচনা।

শান্তর না থাকা এবং লিটনের ফেরা :

ওপেনিংয়ে পরিবর্তন আসতে যাচ্ছে সেটা এক প্রকার নিশ্চিত। ফিরছেন লিটন দাস, যে কারণে আবারো নিচে ব্যাট করতে হতে পারে মেহেদী হাসান মিরাজকে। নাঈম শেখ থাকছেন আরেক ওপেনার হিসেবে। তিনে দেখা যেতে পারে তাওহীদ হৃদয়কে। আগের ম্যাচে ভাল না করলেও, তাকে আরও একটা সুযোগ দেওয়ার সম্ভাবনা আছে।

মিডল অর্ডার বিশ্বস্ত নাম সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম। চারে সাকিব আর পাঁচে মুশফিক অনেকটাই নিশ্চিত। ছয়ে আফিফ হোসেন এবং সাতে দেখা যেতে পারে মিরাজকে। আটে থাকতে পারেন শামীম পাটোয়ারী।

নয় দশ এবং এগারো এই তিন পজিশনে থাকবেন টাইগার তিন পেসার। যথাক্রমে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ এবং শরিফুল ইসলাম। এ ম্যাচে একাদশে জায়গা হবে না মুস্তাফিজুর রহমানের। একটা সময় তাকেই অটোচয়েজ ভাবা হতো, তবে অন্যান্য পেসারদের ভালো করাই সময় বদলাতে শুরু করাই মলিন পারফর্ম করা ফিজ থাকতে হচ্ছে অতিরিক্তের বেঞ্চে।

পাকিস্তানের বিপক্ষে টাইগারদের সম্ভাব্য একাদশ:

নাঈম শেখ, লিটন দাস, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, শামীম পাটোয়ারী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর