1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডুমুরিয়ায় এসিআই বীজ কোম্পানির মাঠ দিবস অনুষ্ঠিত সৈয়দপুরে ৭৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধন ডুমুরিয়ায় ব্র্যাক সিড এ্যাড এগ্রো এন্টারপ্রাইজ এর আয়োজনে এক দিনের কৃষক প্রশিক্ষণ কয়রায় সুন্দরবনের বনজ সম্পদ রক্ষা ও বনদস্যু নির্মূলে মতবিনিময় সভা সাতক্ষীরার কালীগঞ্জের র‍্যাবের অভিযানে ১৬৪৯ বোতল ফেনসিডিল সহ ২ মাদক কারবারি আটক সাতক্ষীরার নলতায় সওজের রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর ফের স্থাপনা নির্মাণের হিড়িক জিয়াউর রহমানের স্মৃতি জড়িত শার্শার উলাশী জিয়ার খাল পুন: খননের শুভ উদ্ধোধনে আসছেন প্রধান মন্ত্রী সুন্দরবন নিয়ন্ত্রনে বন বিভাগের অভিযান ১ বছরে ২৭৪ মামলায় ৪৯৪ ব্যাক্তি আটক ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম

পাইকগাছায় রিপোর্টার্স ইউনিটি আনুষ্ঠানিক উদ্বোধন

  • প্রকাশিত : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৯ বার পঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::

শনিবার (৯ সেপ্টেম্বর) পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। এদিন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা অফিসার ইনচার্জ এর সাথে রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এর আগে দুপুরে পাইকগাছা আল মদিনা মার্কেটে ইউনিটির অস্থায়ী কার্যালয় ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন। এসময় থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: রফিকুল ইসলাম তার সাথে উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। পেশাদারিত্ব থেকে দেশ ও জনগণের জন্য কাজ করতে হবে। ইউএনও বলেন, তিনি চাকুরীর সুবাদে পাইকগাছাবাসীর জন্য কাজ করতে এসেছেন। এসময় তিনি তার অবস্থান থেকে জণকল্যাণে সর্বাতœক নিজেকে উজাড় করার প্রত্যয় ব্যক্ত করেন।

থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নকালীন তিনি সাংবাদিকতার সাথে যুক্ত ছিলেন। এসময় তিনি তার অভিজ্ঞতার আলোকে বলেন, সংবাদ পরিবেশনের সময় খেয়াল রাখতে হবে ঐ সংবাদের দ্বারা কেউ যেন ক্ষতিগ্রস্থ না হয়।

নবগঠিত রিপোর্টার্স ইউনিটির সভাপতি শেখ সেকেন্দার আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক ও নির্বাহী সদস্য জি.এম মিজানুর রহমান মিজান, সিনিয়র সহ-সভাপতি আসাদুল ইসলাম, যুগ্ম সম্পাদক জিয়াউদ্দিন নায়েব, দপ্তর সম্পাদক মানছুর রহমান জাহিদ, কোষাধ্যক্ষ ফিরোজ আহম্মেদ, জহুরুল হক, সদস্য হাফিজুর রহমান রিন্টু, খোরশেদ আলম, কাজী সোহাগ, আনারুল ইসলাম,শাফিয়ার রহমানসহ অনান্যরা।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ইউনিটির সাধারণ সম্পাদক মো: ফসিয়ার রহমান।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর