1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

পাইকগাছায় নকল কৃষি উপকরণ বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালতে জরিমানা

  • প্রকাশিত : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩১ বার পঠিত
paikgacha-11.9.23

নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা (খুলনা)::

রবিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মৌখালী বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে নকল পণ্য আলটিমা প্লাজ (মিমপেক্স) জব্দ করা হয়েছে। এসময় খুচরা সার ডিলার সাবিনা খাতুনের মালিকানাধীন ব্যবসা পরিচালন মনজুরুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল-আমিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ভোক্তা অধিকার আইনে তাকে ঐ জরিমানা করেন।

kitnasok-11.09.23

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিরুল হুদা, এসএ পিপিও বিশ্বজিত দাশ।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, কৃষকের স্বার্থে ভেজাল কৃষি উপকরণ বিক্রি বন্ধে এবং ন্যায্য মূল্যে কৃষি উপকরণ নিশ্চিত করতে  এ অভিযান অব্যাহত থাকবে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর