1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচিতে নিম্নমানের খাদ্য সরবরাহ, স্বাস্থ্য ঝুঁকিতে প্রায় ১৭ হাজার শিশু শিক্ষার্থী! পাইকগাছায় গলায় রশি দিয়ে স্কুল শিক্ষকের আত্নহত্যা ! এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কাল সৈয়দপুরে পরীক্ষার্থী তিন হাজার ৮৭৬ জন সাতক্ষীরার শ্যামনগর উপকূলে সুপেয় পানির সংকট, দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে পাইকগাছায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা কয়রায় হামের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা সাতক্ষীরার স্থায়ী-অস্থায়ী ২ হাজার ৪১৭টি কেন্দ্রে সোমবার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান ক্যাম্পেইন কয়রার বেদকাশী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সৈয়দপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ইরান ‘একটু বেশি চালাকি’ করেছে : ট্রাম্প

সৈয়দপুরে শিয়ালের কামড়ে আহত ৯ জন

  • প্রকাশিত : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৭ বার পঠিত
fox asoult-32

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ::

সৈয়দপুরে শিয়ালের কামড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টায় পৌর এলাকার পাটোয়ারী পাড়ায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা ৯ জনের নাম পাওয়া গেছে। তারা হলেন আলী হোসেন (৭০), আজিজুল হক (৬৫), হাসানুর আলী (৩৪),সুদর্শন রায় (৩০), নির্মল কুমার (৩৫), হাবিবুর রহমান (১৫), খাদিমুল ইসলাম (৩০), জুয়েল হোসেন (২৫) ও জাহিদ হোসেন (৩০)।

ঘটনার প্রত্যক্ষদর্শী সাজ্জাদ হোসেন বলেন, সকাল সোয়া ৯টার দিকে একটি শিয়াল ওই এলাকার বাঁশঝাড় থেকে বের হয়ে আসে। এসময় যাকেই সামনে পেয়েছে তাকেই কামড়াতে থাকে। এভাবে শিয়ালটি পাটোয়ারীপাড়া সংলগ্ন খড়খড়িয়া পাড়া, মনসুরের মোড়সহ অন্যান্য এলাকার ১৫ জনকে কামড়িয়ে রক্তাক্ত জখম করে। পরে আহতদের স্বজনরা তাদেরকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে সৈয়দপুর পৌর ১০ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী মনোয়ার হোসেন হায়দার জানান, শিয়ালের কামড়ে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। বিক্ষুব্ধ এলাকাবাসী শিয়ালটিকে পিটিয়ে মেরে ফেলেছে বলে জানান তিনি।

হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তৌহিদা সিদ্দিকা রিয়া বলেন, দুপুর ১২টা পর্যন্ত শিয়ালে কামড়ানো আহত রোগীদের ৯ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে ভ্যাকসিন নেওয়ার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এর মধ্যে গুরুতর আহত হাবিবুর রহমান হাবিব নামের এক কিশোরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহতদের মুখে ও পায়ে শিয়ালের কামড়ের ক্ষত রয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর