সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::
নীলফামারীর সৈয়দপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলার নবাগত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রামানিক।
গতকাল সোমবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় শহরের সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ চত্বরে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় নতুন শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন হাজারিহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, সোনাখুলি কামিল মাদরাসার অধ্যক্ষ আহমেদ আলী, খালিশা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ আমিরুল ইসলাম,আল-ফারুক একাডেমির প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, লক্ষনপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো.রেজাউল করিম রেজা প্রমূখ।
অনুষ্ঠানের শেষে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের ১৫ শিক্ষার্থীর প্রত্যেকের হাতে সরকারি প্রণোদনার ৫ হাজার করে মোট ৭৫ হাজার টাকা তুলে দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম প্রামানিক।
এর আগে অনুষ্ঠানের শুরুতেই নবাগত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রতিষ্ঠান প্রধানদের পক্ষে ফুলেল শুভেচ্ছা জানান ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ সাবাহাত আলী সাব্বু।