1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডুমুরিয়ায় এসিআই বীজ কোম্পানির মাঠ দিবস অনুষ্ঠিত সৈয়দপুরে ৭৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধন ডুমুরিয়ায় ব্র্যাক সিড এ্যাড এগ্রো এন্টারপ্রাইজ এর আয়োজনে এক দিনের কৃষক প্রশিক্ষণ কয়রায় সুন্দরবনের বনজ সম্পদ রক্ষা ও বনদস্যু নির্মূলে মতবিনিময় সভা সাতক্ষীরার কালীগঞ্জের র‍্যাবের অভিযানে ১৬৪৯ বোতল ফেনসিডিল সহ ২ মাদক কারবারি আটক সাতক্ষীরার নলতায় সওজের রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর ফের স্থাপনা নির্মাণের হিড়িক জিয়াউর রহমানের স্মৃতি জড়িত শার্শার উলাশী জিয়ার খাল পুন: খননের শুভ উদ্ধোধনে আসছেন প্রধান মন্ত্রী সুন্দরবন নিয়ন্ত্রনে বন বিভাগের অভিযান ১ বছরে ২৭৪ মামলায় ৪৯৪ ব্যাক্তি আটক ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম

সৈয়দপুর প্লাজার ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

  • প্রকাশিত : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৭ বার পঠিত
manobbondhon-soyedpur-58

সাত দিনের আল্টিমেটাম

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর::

উত্তরবঙ্গের বৃহৎ শপিংমল সৈয়দপুর প্লাজা ও এসআর প্লাজা সুপার মার্কেটের ব্যবসায়ীদের বিরুদ্ধে মার্কেটের প্রকল্প পরিচালকের করা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আগামী সাত দিনের মধ্যে মামলা প্রত্যাহার করা না হলে বৃহৎ আন্দোলন করা গড়ে তোলা হবে বলে আল্টিমেটাম দেয়া হয়।

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে মার্কেটের সামনে আয়োজিত মানববন্ধনের আল্টিমেটাম দেন ব্যবসায়ীবৃন্দ।

এতে বক্তব্য রাখেন, সৈয়দপুর ব্যবসায়ী সমিতির নব নির্বাচিত সভাপতি শেখ কুতুব উদ্দিন, সহ-সভাপতি আখতারুজ্জামান সুরুজ ও সোহেল, সাধারণ সম্পাদক ওমর ফারুক সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মনু, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন লিটন, দপ্তর সম্পাদক আরমান শেখ পাখি, ক্রীড়া সম্পাদক কমল সরকার দুলাল, সংগঠনের সাবেক সভাপতি আরশেদ আলো, সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন, সাবেক আহবায়ক মো. আনোয়ারুল ইসলাম,সৈয়দপুর প্লাজা মসজিদের ইমাম মাওলানা ময়নুল ইসলাম, ব্যবসায়ী আলতাফ হোসেন, নিজাম দেওয়ান, রওশন মাহানামা, মহিলা সদস্য শাহনাজ পারভিন ও আঞ্জুয়ারা, আব্দুল বারী প্রমুখ।

বক্তারা বলেন, রমজানের ঈদ হলো ব্যবসায়ীদের জন্য মূল বাণিজ্যের মৌসুম। অথচ এই গুরুত্বপূর্ণ সময়ে প্লাজা কর্তৃপক্ষ বিদ্যুতের কৃত্রিম সংকট সৃষ্টি করে ব্যবসায়ীদের ভোগান্তিতে রাখে। সে সময় ব্যবসা পরিচালনা বিঘ্নিত হলে ব্যবসায়ীরা ক্ষুদ্ধ হয়ে প্রতিকার চায় প্লাজা কর্তৃপক্ষের কাছে। কিন্তু এব্যাপারে কোন ব্যবস্থা না নেয়ায় প্রকল্প পরিচালকের অফিসে গিয়ে তাকে না পেয়ে ব্যবসায়ীরা বিক্ষোভ করে ফিরে আসেন।

এই ঘটনার প্রেক্ষিতে কিছুদিন আগে প্রকল্প পরিচালক গুলজার আহমেদ ৭ জন ব্যবসায়ীর নামে গালিগালাজ, হত্যার হুমকি ও অফিসে তালা দেয়ার অভিযোগে থানায় জিডি ও পরে আদালতে মামলা করেন। পরে মামলাটি তদন্ত করে আদালতে প্রতিবেদন জমা দেন। এ অবস্থায় ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা এবং হয়রানীর বিষয়টি মার্কেটের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সামসুল হক ভূঁইয়াকে অবগত করলে তিনি সমাধানের আশ্বাসও দেন। কিন্তু দীর্ঘদিনেও প্লাজা কর্তৃপক্ষ মামলা প্রত্যাহার না করায় ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এনিয়ে প্রকল্প পরিচালক আলহাজ্ব গুলজার আহমেদকে বারবার তাগাদা দেয়া সত্বেও তিনি তালবাহানা করছেন বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। এমতাবস্থায় তারা আন্দোলনের পথ বেছে নিয়েছেন। এরই অংশ হিসেবে আগামী ৭ দিনের মধ্যে মামলা প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা। ব্যবসায়ীদের অভিযোগ, মার্কেট স্থাপনকালে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল এই মার্কেটে একটি হাসপাতাল, মসজিদ, লিফট ও পৃথক সবজি বাজার করা হবে। কিন্তু কিছুই করা হয়নি। কয়েকটি দোকানের স্পেস নিয়ে নামাজের জায়গা করা হলেও তা নিয়ন্ত্রণ করেন প্রকল্প পরিচালক।

এছাড়া মার্কেটে মাদক, বখাটেপনা ও কফিসপের আড়ালে বেলেল্লাপনা চলায় এর প্রতিবাদ করায় প্রকল্প পরিচালক গুলজার আহমেদ ওই মার্কেটের মসজিদের ইমামকেও বরখাস্ত করেছেন বলে অভিযোগ করে বক্তারা বলেন, এক ব্যবসায়ী মসজিদে এসি লাগাতে চাইলে তিনি তা করতে দেননি। প্রায় সহস্রাধিক দোকানের এ মার্কেটে রয়েছে মাত্র ৬টি শৌচাগার। বহুতল ভবনের এ মার্কেটের আজও লিফটের ব্যবস্থা করা হয়নি।ফলে নানা দূর্ভোগ পোহাতে হচ্ছে ব্যবসায়ী ও ক্রেতাসাধারণকে। কর্তৃপক্ষ শুধু মুনাফাই করতে চান, কোন সুবিধা দিতে চাননা।

তার উপর বিদ্যুত সরবরাহে দূরাবস্থার প্রতিবাদ করায় মিথ্যে মামলা দিয়ে ব্যবসায়ীদের কোণঠাসা করে রাখার অপতৎপরতা চালাচ্ছেন। যা মেনে নেয়ার মতো নয়। একারণে আজ আমরা মাঠে নেমেছি। বক্তারা আগামী ৭ দিনের মধ্যে ব্যবসায়ীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবী জানান। অন্যথায় মার্কেট বন্ধসহ বৃহৎ আন্দোলন গড়ে তোলার আল্টিমেটাম দেন নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর