1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচিতে নিম্নমানের খাদ্য সরবরাহ, স্বাস্থ্য ঝুঁকিতে প্রায় ১৭ হাজার শিশু শিক্ষার্থী! পাইকগাছায় গলায় রশি দিয়ে স্কুল শিক্ষকের আত্নহত্যা ! এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কাল সৈয়দপুরে পরীক্ষার্থী তিন হাজার ৮৭৬ জন সাতক্ষীরার শ্যামনগর উপকূলে সুপেয় পানির সংকট, দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে পাইকগাছায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা কয়রায় হামের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা সাতক্ষীরার স্থায়ী-অস্থায়ী ২ হাজার ৪১৭টি কেন্দ্রে সোমবার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান ক্যাম্পেইন কয়রার বেদকাশী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সৈয়দপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ইরান ‘একটু বেশি চালাকি’ করেছে : ট্রাম্প

ফুলবাড়ীতে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীর সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৫ বার পঠিত

মোঃ আল হেলাল চৌধুরী,ফুলবাড়ী(দিনাজপুর):


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী কাজী আব্দুল গফুর এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ফুলবাড়ী হোসেন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, পার্বতীপুর উপজেলা শাখার সভাপতি ও দিনাজপুর-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী আব্দুল গফুর আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জাতীয় পার্টির প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এসময় পার্বতীপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মার্শাল আনছার আজাদীসহ উপজেলা জাতীয় পার্টির অনেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
পরে সাংবাদিকদের এক প্রশ্নের তিনি বলেন, আমি করোনা কালিন সময় ও প্রাকৃতিক দুর্যোগে স্থানীয় গরিব অসহায় মানুষের পাশে ছিলাম এবং আমার নেতা পল্লিবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ এর শাসন আমলের সুখ স্মৃতি এখনো মানুষ ভুলে নাই। আমি সেটাকে পুজি করে নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। আমার বিশ্বাস এই এলাকার মানুষ হুসাইন মোহাম্মদ এরশাদের প্রার্থীকে নিরাশ করবেন না।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর