1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচিতে নিম্নমানের খাদ্য সরবরাহ, স্বাস্থ্য ঝুঁকিতে প্রায় ১৭ হাজার শিশু শিক্ষার্থী! পাইকগাছায় গলায় রশি দিয়ে স্কুল শিক্ষকের আত্নহত্যা ! এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কাল সৈয়দপুরে পরীক্ষার্থী তিন হাজার ৮৭৬ জন সাতক্ষীরার শ্যামনগর উপকূলে সুপেয় পানির সংকট, দৌড়ে অংশ নিল ২ শতাধিক মানুষ সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে পাইকগাছায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা কয়রায় হামের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা সাতক্ষীরার স্থায়ী-অস্থায়ী ২ হাজার ৪১৭টি কেন্দ্রে সোমবার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান ক্যাম্পেইন কয়রার বেদকাশী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সৈয়দপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ইরান ‘একটু বেশি চালাকি’ করেছে : ট্রাম্প

সৈয়দপুরে জাসাস নেতা মবুল আর নেই

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৩ বার পঠিত
jasas mokbul

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ::

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সদস্য সচিব, সৈয়দপুর পৌর ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও শিল্প সাহিত্য সংসদের সদস্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব মীর আনোয়ার আলী মবুল (৬০) আর নেই। তিনি গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে —রাজিউন)

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে,নাতি নাতনীসহ অসংখ্যক আত্মীয়স্বজন, রাজনৈতিক সহযোদ্ধাসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।

তিনি বেশ কিছুদিন থেকে জটিল রোগে আক্রান্ত হয়ে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মরহুমের জানাযার নামাজ আজ শুক্রবার বাদ নামাজে জুম্মা শহরের বাংলা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে। পরে মরহুমকে হাতিখানা কবরস্থানে দাফন করা হবে। মরহুমের জানাযার নামাজে সকলকে অংশ নেওয়ার জন্য আহবান জানিয়েছেন সৈয়দপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর মো. শাহীন আকতার শাহিন।

এদিকে জাসাস নেতা আনোয়ার আলী মবুলের সংবাদে সৈয়দপুরের সাংস্কৃতিক অঙ্গনসহ গোটা শহরে শোকের ছায়া নেমে আসে। সদা হাস্যজ্বল আনোয়ার আলী মবুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন,ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, নারূ ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকি, শিল্প সাহিত্য সংসদের সভাপতি ম.আ. শামীম, সাংস্কৃতিক কর্মী শেখ রোবায়তুর রহমান, বদিউজ্জামান বদিয়ার, ওমর ফারুক জেলা বিএনপি সভাপতি আব্দুল গফুর সরকার , সহ সভাপতি এ্যাড. ওবায়দুর রহমান, আনোয়ার হেসেন প্রাং, বিএনপি নেতা প্রভাষক শওকত হায়াত শাহ আলহাজ্ব রশিদুল হক সরকার,শেখ বাবলু, রেজাউল করিম লোকমান, আনিছুল হক চৌধুরী, জেলা যুবদলের আহবায়ক তারিক আজিজ, আলহাজ্ব পারভেজ আলম গুড্ডু, সুজাল হক সাজু, কামরান উদ্দিন, জাকির হোসেন মেনন, ছাত্রদল সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, স্বেচ্ছাসেবক দল সভাপতি ও পৌর কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, সাধারণ সম্পাদক এম এ পারভেজ লিটন, জেলা কৃষকদল সভাপতি মাজহারুল ইসলাম বসুনিয়া মিজু,সাধারণ সম্পাদক সাদেদুজ্জামান দিনারসহ, মৎস্যজীবি দল, তাতীদল, শ্রমিকদল সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর