সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::
2সৈয়দপুর প্লাজা সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে বিজয়ীদের শপথ গ্রহণ ও সংবর্ধনা দেওয়া হয়েছে। ২ অক্টোবর রাতে সৈয়দপুর প্লাজা সুপার মার্কেট চত্বরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনটির নির্বাচন পরিচালনায় আহবায়ক কমিটি আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মোখছেদুল মোমিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর প্লাজা দোকান মালিক সমিতির সভাপতি ও নীলফামারী জেলা পরিষদ সদস্য মো. মিজানুর রহমান লিটন।
প্লাজা সুপার মার্কেট নির্বাচন পরিচালনার আহবায়ক মো. আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সফলতা এবং প্লাজা সুপার মার্কেটের ব্যবসায়ীক পরিবেশ আরও ভাল করতে সকল অনিয়ম দূর করার প্রত্যাশা রেখে অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন সৈয়দপুর প্লাজা সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সভাপতি শেখ মো. কুতুব উদ্দিন, সাধারণ সম্পাদক ওমর ফারুক সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ মনোয়ার হোসেন মনু,সৈয়দপুর প্লাজা সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক রবিউল আউয়াল রবি ও সৈয়দপুর প্লাজা ব্যবসায়ী সমিতির নির্বাচন পরিচালনা কমিটিী সাবেক যুগ্ম আহবায়ক ওয়ারেস আলী প্রমুখ।
আলোচনা শেষে দুই বছর মেয়াদে নির্বাচিত সৈয়দপুর প্লাজা সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারন সম্পাদকসহ সংগঠনটির বিভিন্ন পদের ১৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সকলকে শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ করান অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মোখছেদুল মোমিন।
পরে নির্বাচিতদের ফুলের মালা পড়িয়ে তাদের বরণ করে সংগঠনের দায়িত্ব হস্তান্তর করা হয়।