1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ইরান ‘একটু বেশি চালাকি’ করেছে : ট্রাম্প হরমুজে ভারতীয় ট্যাংকারে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে দিল্লির তলব ট্রাম্প একটু বেশিই কথা বলেন : ইরান অকটেনের দাম বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ সাতক্ষীরার কালীগঞ্জে আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জমি দখলের চেষ্টা , থানায় অভিযোগ খুলনায় পারিবারিক কলহে মাথায় রাইফেল ঠেকিয়ে কনস্টেবলের আত্মহত্যা! ডুমুরিয়ায় অধিকাংশ সবজির কেজি ৭০ টাকার ওপরে, কমছে মুরগির দাম মশ্বিমনগরের অসহায় নারীদের নিয়ে অ্যাড. এমএ গফুরের ভিন্নধর্মী আয়োজন সৈয়দপুরে সাড়ে ৪ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, ৭ জনকে অর্থদন্ড সাতক্ষীরার কালীগঞ্জে এলজিইডি অফিসে বসেই ঘুষ নিচ্ছেন হিসাব রক্ষক মুস্তাফিজ

সড়ক দূর্ঘটনায় নিহত মায়ের পেট ফেটে ভূমিষ্ট শিশুর খরচ বহনের নির্দেশনা চেয়ে রিট

  • প্রকাশিত : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ২৪২ বার পঠিত

ময়মনসিংহের ত্রিশালের পৌর এলাকায় ট্রাকের চাপায় গর্ভ থেকে বেরিয়ে আসা শিশুর জীবনযাপনের সারাজীবনের খরচ রাষ্ট্র করবে- এমন নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

ওই ঘটনায় প্রকাশিত সংবাদ প্রতিবেদন যুক্ত করে সোমবার (১৮ জুলাই) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মাহসিব হোসাইন এ রিট দায়ের করেন।

এর আগে গত ১৬ জুলাই আল্ট্রাসনোগ্রাম করার জন্য ময়মনসিংহের ত্রিশালের পৌর এলাকায় যান অন্তঃসত্ত্বা রত্না বেগম (২৬)। সঙ্গে ছিল স্বামী ও মেয়ে। এদিন দুপুরে ত্রিশালের পৌর এলাকার দড়িরামপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ময়মনসিংহগামী মালবাহী একটি ট্রাক তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই নিহত হন তিন জন।

এই দুর্ঘটনায় নিহতরা হলেন ত্রিশাল উপজেলার মঠবাড়ি ইউনিয়নের রায়মনি গ্রামের জাহাঙ্গীর আলম (৩৫), তার স্ত্রী রত্না বেগম (২৬) ও আড়াই বছর বয়সী মেয়ে জান্নাত আরা।

ট্রাকের চাপায় রত্নার গর্ভে থাকা সন্তান বের হয়ে আসে। নির্মমভাবে জন্ম নেওয়া শিশুটির অবস্থাও আশঙ্কাজনক। তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর