1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ইরান ‘একটু বেশি চালাকি’ করেছে : ট্রাম্প হরমুজে ভারতীয় ট্যাংকারে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে দিল্লির তলব ট্রাম্প একটু বেশিই কথা বলেন : ইরান অকটেনের দাম বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ সাতক্ষীরার কালীগঞ্জে আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জমি দখলের চেষ্টা , থানায় অভিযোগ খুলনায় পারিবারিক কলহে মাথায় রাইফেল ঠেকিয়ে কনস্টেবলের আত্মহত্যা! ডুমুরিয়ায় অধিকাংশ সবজির কেজি ৭০ টাকার ওপরে, কমছে মুরগির দাম মশ্বিমনগরের অসহায় নারীদের নিয়ে অ্যাড. এমএ গফুরের ভিন্নধর্মী আয়োজন সৈয়দপুরে সাড়ে ৪ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, ৭ জনকে অর্থদন্ড সাতক্ষীরার কালীগঞ্জে এলজিইডি অফিসে বসেই ঘুষ নিচ্ছেন হিসাব রক্ষক মুস্তাফিজ

রাজশাহীতে ছাত্রীনিবাসে পলিটেকনিকের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ১১৭ বার পঠিত

রাজশাহী সদরের সপুরা ছয়ঘাটি এলাকার একটি ছাত্রীনিবাস থেকে জনি সুরাইয়া বিথী (২০) নামে পলিটেকনিকের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৩১ জুলাই) দুপুরের দিকে ঐ মরদেহ উদ্ধার করে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

নিহত জনি সুরাইয়া বিথী নওগাঁর মান্দা উপজেলার শংকরপুর গ্রামের আব্দুল জব্বারের মেয়ে। তিনি রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যয়নরত ছিলেন।বিষয়টি নিশ্চিত করেছেন নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।

তিনি জানান, ছাত্রীনিবাসের সিঙ্গেল রুমে থাকতেন ওই ছাত্রী। অনেক বেলা হয়ে গেলেও রুম না খোলায় বাইরে থেকে অনেক ডাকাডাকি করা হয়। সাড়া না পেয়ে মেস মালিক পুলিশকে জানান। পরে পুলিশ গিয়ে ওই ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ছাত্রী আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ মর্গে নেওয়া হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর