1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ সাতক্ষীরার কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা অধিবাস অধিকারীর মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার কয়রায় জিঙ্ক সমৃদ্ধি বিরি ১০২ ধানের মাঠ দিবস পালন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি: সিসিটিভির সরঞ্জাম উদ্ধার, আটক-৩ ডুমুরিয়ায় এসিআই’র সূর্যমুখী বীজ হাইসান ৩৬’র মাঠ দিবস সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক এসএসসি ও সমমান পরীক্ষা, সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত অনুপস্থিত ২৮ জন

সৈয়দপুর উপজেলা নির্বাচনে প্রতিক পেয়েই প্রার্থীদের প্রচারণা শুরু‌

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ১৭৪ বার পঠিত
soyedpur-9790
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: photo; hw-remosaic: false; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: 0; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 191.60245; aec_lux_index: 0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0; albedo: ; confidence: ; motionLevel: -1; weatherinfo: null; temperature: 36;

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর ::


সৈয়দপুর উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে ১১ জন প্রার্থীর মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২মে) সকালে নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের উপস্থিতিতে প্রতিক বরাদ্দ দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সৈয়দপুর উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফারুক -আল – মাসুদ।

এরআগে গত ৩০ এপ্রিল প্রার্থীতা প্রত্যাহারের শেষদিনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী খাতামধুপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিনা বেগম প্রার্থীতা প্রত্যাহার করেন। ফলে সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী রইল ১১ জন।

এদের মধ্যে চেয়ারম্যান পদে ৫ জন,ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী রয়েছেন নির্বাচনের মাঠে। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও খাতামধুপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বর্তমান উপজেলা চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) মো. আজমল হোসেন (আনারস),সাবেক এমপি ও সাবেক পৌর মেয়র প্রয়াত আমজাদ হোসেন সরকারের পুত্র সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির যুগ্ম সম্পাদক রিয়াদ আরফান সরকার রানা (দোয়াত কলম), সৈয়দপুর সরকারি কলেজের সাবেক ভিপি, সৈয়দপুর উপজেলা যুবলীগের বর্তমান যুগ্ম আহবায়ক বিশিষ্ট সমাজসেবক মোস্তফা ফিরোজ (টেলিফোন),জাতীয় পার্টি নেতা বিশিষ্ট ঠিকাদার আলহাজ্ব জয়নাল আবেদীন(মোটরসাইকেল), জাতীয় ছাত্র সমাজের সাবেক কেন্দ্রীয় নেতা ও সমাজসেবক ফয়সাল দিদার দিপু,(ঘোড়া)। ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন কাশিরাম বেলপুকুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও পৌর কৃষকলীগের সহ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ারুল ইসলাম (টিউবওয়েল), নীলফামারী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মহসিন মন্ডল মিঠু (চশমা) ও সৈয়দপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী শেখ আব্দুল্লাহ সোহাগ (তালা)।

এদের মধ্যে মনোনয়নপত্র বাছাইয়ে আনোয়ারুল ইসলামের ঋণখেলাপীর কারণে মনোনয়নপত্র বাতিল হলে পরে আপিল শুনানীতে প্রার্থীতা ফিরে পান তিনি। নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন সৈয়দপুর উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী (পদ্মফুল), সাবেক পৌর কাউন্সিলর সুমিত্রা রানী কনিকা (কলস) ও নারী উদ্যোক্তা সমাজসেবী মোস্তাফিজা হোসেন শিলা (প্রজাপতি)। বৃহস্পতিবার (২মে) প্রতিক বরাদ্দ পেয়েই নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছেন প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা। শুরু করেছেন গনসংযোগ। অংশ নিচ্ছেন সভা সমাবেশে। দুপুর ২ টা থেকে শুরু হয় মাইক প্রচার ও বিভিন্ন পাড়া মহল্লায় গনসংযোগ। বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর বিভিন্ন পাড়া মহল্লায় দেখা গেছে সর্বত্র নির্বাচনী আলোচনা। নির্বাচনকে ঘিরে হোটেল -রেস্তোরাঁসহ অন্যান্য দোকানগুলো এখন ভোটের আলোচনায় সরগরম। প্রতীক পেয়ে কাটফাটা তপ্ত রোদ আর তাপদাহ উপেক্ষা করে প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন। তারা ভোটারদের সাথে যোগাযোগ করে চাইছেন নিজ প্রতিকে ভোট। একইসাথে করছেন খুলি বৈঠক ও নির্বাচনী পথসভা।

এদিকে দুপুরের পর থেকেই প্রার্থীর ছবি ও প্রতিক সম্বলিত পোস্টার ঝুলিয়ে দেওয়া হচ্ছে গোটা নির্বাচনী এলাকায়। আগামি ৩/৪দিন পোস্টার লাগানোতে ব্যস্ত থাকবে কর্মীরা। চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও সমানতালে শুরু করেছেন তাদের নির্বাচনী প্রচারণা। প্রতিশ্রুতি দিচ্ছেন এলাকার উন্নয়নসহ সুখে দুখে সকলের পাশে থাকার। কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজারিহাট বাজারে কথা হয় ক্ষুদ্র ব্যবসায়ী আয়নাল হোসেন, রিক্সাচালক সহিদুল, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারি আজিজুলের সাথে। তারা বলেন, সবেতো শুরু হলো নির্বাচনী প্রচারণা। এখনও অনেক সময় বাকি। তাই এখনই বলা যাবেনা কে কে এগিয়ে রয়েছেন। তবে তারা বলেন নির্বাচনে বিএনপিসহ অন্যান্য দলগুলো অংশ নিলে আরও ভালো হতো। উৎসবমুখর হতো নির্বাচন। শহরের হাতিখানা এলাকার বাসিন্দা ব্যবসায়ী কামরুল বলেন, এবার নির্বাচনে তেমন আমেজ দেখা যাচ্ছেনা। বিএনপি নির্বাচনে এলে খুবই ভালো লাগতো। নতুন বাবুপাড়া এলাকার বাসিন্দা গৃহিনী আনোয়ারা বেগম ও বেসরকারি চাকুরীজীবি সাইমুন নাহার বলেন, প্রার্থীরা প্রচার প্রচারণায় নয়, প্রার্থীর ভালো দিকগুলো যাচাই করে ভোটাররা ভোট দিবেন।

উল্লেখ্য পাঁচটি ইউনিয়ন ও পৌরসভা মিলিয়ে সৈয়দপুর উপজেলার ভোটার রয়েছেন মোট ২ লাখ ১৮ হাজার ১৬ জন। এর মধ্যে মোট পুরুষ ভোটার এক লাখ ৯ হাজার ৮৬৯ এবং নারী ভোটার রয়েছেন এক লাখ ৮ হাজার ১৪৭ জন। পাঁচটি ইউনিয়নে মোট ভোটার এক লাখ ১৬ হাজার ৩৬৭ জন।

এদের মধ্যে পুরুষ ভোটার ৫৮ হাজার ৮০৮ এবং নারী ভোটার ৫৭ হাজার ৫৫৯ জন। পৌর এলাকার ১৫ টি ওয়ার্ডে ভোটার রয়েছেন এক লাখ এক হাজার ৬৪৯ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৫১ হাজার ৬১ জন এবং নারী ভোটার ৫০ হাজার ৫৮৮ জন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর