1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় সড়কে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা তালায় জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব’র পাইকগাছার কপোতাক্ষে নিখোঁজ শ্রমিক দীপঙ্করের মরদেহ ১৯ ঘন্টা পর উদ্ধার আওয়ামী লীগের সাবেক এমপি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা আনোয়ার ইব্রাহিমের আসুন আমরা সবাই মিলে দেশের জন্য কিছু করার চিন্তা করি-প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে যত খেলা দেখবেন বেলজিয়ামকে রুখে দিয়ে টেবিলের শীর্ষে ইরান স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল লড়াকু কেপ ভার্দে

কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীদের সাথে মুন্সিগঞ্জের তৃণমূল বিএনপির কর্মীসভা

  • প্রকাশিত : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৬৯ বার পঠিত
munsigang-9977

লিটন মাহমুদ, মুন্সিগঞ্জ প্রতিনিধি ::


গত ৫ আগস্ট সরকার পতনের পর,কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী মুন্সিগঞ্জে জেলা বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সাথে আলোচনা ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুর ১টার দিকে সদর উপজেলার সুপার মার্কেট এলাকায় জেলা বিএনপির স্থায়ী কার্যালয়ে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

এ সময় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, ড.আসাদুজ্জামান রিপন। অনুষ্ঠানের শুরুতেই দেশজুড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণ করেন বিএনপি নেতা কর্মীরা।

পরে দেশজুড়ে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনা ও গণহত্যার সমালোচনা করে,অনুষ্ঠানে প্রধান বক্তা বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব,খায়রুল কবির খোকন। এ সময় বিএনপিকে নিশ্চিহ্ন করে দিতে আওয়ামী লীগ সরকার বিভিন্ন সময় নানা অপ তৎপরতা চালিয়েছিল বলে অভিযোগ করেন তিনি। পরে নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

এছাড়া এতে আরও বক্তব্য রাখেন,বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক,সাইদুল রহমান বাবুল,সহ-সাংগঠনিক সম্পাদক, বেনজির আহমেদ টিটু সহ জেলা বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।

অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দেশজুড়ে গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগ নেতা কর্মীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান সকলে। এছাড়া শীঘ্রই দেশে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি অবাদ সুষ্ঠু ও নিরপেক্ষ অংশগ্রহন মূলক নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন বিএনপি নেতা কর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর