1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মুন্সীগঞ্জের গজারিয়ায় অগ্নিকান্ডে ১৩টি রুম ভষ্মীভূত! সাতক্ষীরায় গহনা ছিনতাইকালে নারীর মাথা ও কপাল ইট দিয়ে থেতলে হত্যা পাকিস্তানে ফিরলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি, ফের যাচ্ছে রাশিয়া পাইকগাছায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বাল্যবিবাহ পন্ড, ভূয়া কাজী ও বরকে জরিমানা পাইকগাছায় বিদ্যুৎ অফিস বোমায় উড়িয়ে দেয়ার হুমকি, আটক যুবকের মুচলেকায় মুক্তি মুন্সীগঞ্জে ঘুষ গ্রহণকারী স্টেনোটাইপিস্ট প্রত্যাহারের পর বদলী পাইকগাছায় জালিয়াতির মাধ্যমে চাকরী, ৬ বছরের কারাদণ্ড কয়রার হায়াতখালী বাজারের জায়গা দখল ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত শার্শার জনজীবন তালায় ফসলি জমি ও কপোতাক্ষ বেঁড়িবাধের মাটি গিলছে ইটভাটা

কপিলমুনি প্রেসক্লাবের সভাপতিসহ একাধিক সদস্যের পদত্যাগ, কার্যকরী কমিটি বিলুপ্ত

  • প্রকাশিত : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮৭ বার পঠিত
press-club-10199

নিজস্ব প্রতিবেদক::


অবশেষে পদত্যাগ করেছেন খুলনার পাইকগাছা উপজেলার ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন কপিলমুনি প্রেসক্লাবের সভাপতি জি,এম হেদায়েত আলী টুকু। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের শারীরীক সমস্যার কথা উল্লেখ করে তিনি নিজে পদত্যাগ ও বর্তমান কার্যকরী পরিষদ বিলুপ্ত ঘোষণা করেন। একই সাথে উদ্বুধ পরিস্থিতিতে আগামী ৯ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় সংগঠনের বিশেষ জরুরী সাধারণ সভা আহ্বান করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনের নির্ভরযোগ্য একাধিক সূত্র।

একই দিন সংগঠনের নির্বাচিত খন্ডকালীণ সাধারণ সম্পাদক শেখ আব্দুস সালাম, এ,কে আজাদ, এইচ,এম শফিউল ইসলাম, লোকমান হেকিম পদত্যাগ করলে বিষয়টি অবগত হয়ে সভাপতি হেদায়েত আলী টুকু ঐ পদত্যাগ পত্রে স্বাক্ষর ও কার্যকরী পরিষদ বিলুপ্ত করেন।

জানাগেছে, দীর্ঘ দিন যাবৎ স্থানীয় বিভিন্ন সাংবাদিক সংগঠনসহ বিক্ষিপ্ত ভাবে কর্মরত সাংবাদিকরা কপিলমুনি প্রেসক্লাবে সম্পৃক্ত হতে দাবি জানিয়ে আসছিল। তবে সংগঠনের এক শ্রেণির স্বার্থান্বেষী সাংবাদিক সংগঠনকে কুক্ষিগত করতে তাদের দাবি অগ্রাহ্য করে আসছিল। যদিও সম্প্রতি পছন্দের কিছু সংবাদকর্মীকে সংগঠনের সাথে সমন্বয় করা হয়। তবে তা যথাপুযুক্ত নয় বলে মনে করেন স্থানীয় সাংবাদিকদের একাংশ।

এদিকে বর্তমান পরিষদ বিলুপ্ত ও আসন্ন বিশেষ সাধারণ সভা আহ্বানকে কেন্দ্র করে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে সাংবাদিক মহলে। তারা আগামীতে যোগ্য নের্তৃত্বে প্রকৃত সংবাদকর্মীদের সম্পৃক্ত করে আহ্বায়ক কমিটি ও তাদের তত্ত্বাবধায়নে একটি কার্যকরী পূর্ণাঙ্গ কমিটি গঠনে সুষ্ঠু নির্বাচনের দাবি করেছেন।

সর্বশেষ বর্তমান কমিটি বিলুপ্ত হওয়ায় সাংবাদিকদের পাশাপাশি সর্বমহলে একটি ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর