1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধে ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত বেনাপোলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হাকর নদীটি প্রভাবশালীদের দখলে মাছ চাষ করছে ভেড়িবাঁধ দিয়ে কয়রায় মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে আ’লীগ নেতার স্ত্রী সভাপতি, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচী মিড ডে মিলে’র খাদ্য অনিয়মের প্রমান পেয়েছে কতৃপক্ষ, ব্যবস্থা নিতে সুপারিশ সাংবাদিকের ভাইয়ের মুত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি সভা খালেদা জিয়ার নামে নামকরণ থাকায় ১৭ বছর সংস্কার হয়নি ছাত্রী নিবাস মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭

পাট শিল্পের সমস্যা উত্তরণে দুই উপদেষ্টার সাথে মত বিনিময়

  • প্রকাশিত : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৬ বার পঠিত
mizanur-10303

বাংলাদেশ জুট মিলস এসোসিয়েশন

সৈয়দপুর ( নীলফামারী) প্রতিনিধি::


পরিবেশ বান্ধব পাটখাত ও পাট শিল্পের সমস্যা উত্তরণ বিষয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টার সাথে মত বিনিময় করেছেন বাংলাদেশ জুট মিলস এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

রবিবার সকালে ঢাকার মতিঝিলস্থ আদমজী কোর্ট বিল্ডিংয়ে সংগঠনের কার্যালয়ের সন্মেলন কক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ জুট মিলস এসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে পরিবেশ বান্ধব পাটখাত ও পাট শিল্পের সমস্যা উত্তরণ বিষয়ে আলোচনা করে বিভিন্ন গুরুত্বপূর্ণ কথা বলেন বস্ত্র ও পাট মন্ত্রনালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আয়োজক সংগঠনের চেয়ারম্যান মো. আবুল হাসানের সভাপতিত্বে পরিবেশ বান্ধব পাট শিল্পকে রক্ষায় বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য রাখেন সংগঠনের ভাইস চেয়ারম্যান মো. রবিউল আহসান, সাধারণ সম্পাদক আব্দল বারিক খান, পরিচালক সুশান্ত কুমার দাস, মোহাম্মদ. শাহজাহান, মো. হাসেন আলী,মো. আকতার হোসেন বাবুল,শ্রী গিরিধারী লাল মোদি,মো. জাহিদ মিয়া প্রমুখ।

সভায় বক্তারা বর্তমান পরিস্থিতিতে দেশের পাট শিল্পের নানাবিধ সমস্যা তুলেন উপদেষ্টার কাছে। এসময় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন ও সৈয়দা রিজওয়ানা হাসান পাট শিল্পের সকল সমস্যা সমাধানে আশ্বাস দিয়ে বলেন, পাট শিল্পকে বাঁচিয়ে রাখতে যা যা করণীয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাই করবে। মত বিনিময় সভায় বাংলাদেশ জুট মিলস এসোসিয়েশনের সকল নেতৃবৃন্দসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে সংগঠনের পরিচালক ও পাট পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান রানু এগ্রো ইন্ডাস্ট্রি এবং রঙিন ঢেউটিন উৎপাদনকারী প্রতিষ্ঠান শ্যামলী সিটি গ্রুপের পরিচালক সুশান্ত কুমার দাস বলেন সম্মানিত দুই উপদেষ্টার সাথে তাদের মত বিনিময় ফলপ্রসূ হয়েছে। আশাকরি পাট শিল্পের যেসব সমস্যা রয়েছে তা সমাধান হবে এবং বিশ্ব বাজারে আমাদের পাটের ঐতিহ্য ধরে রাখতে পারবো। তিনি বলেন এজন্য আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর