1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে আল-সামস্ হোটেলের মালিক সালাহউদ্দিনের ইন্তেকাল রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ কপিলমুনিতে ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই নিহত মুন্সীগঞ্জের গজারিয়ায় অগ্নিকান্ডে ১৩টি রুম ভষ্মীভূত! সাতক্ষীরায় গহনা ছিনতাইকালে নারীর মাথা ও কপাল ইট দিয়ে থেতলে হত্যা পাকিস্তানে ফিরলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি, ফের যাচ্ছে রাশিয়া পাইকগাছায় ভ্রাম্যমান আদালতের অভিযানে বাল্যবিবাহ পন্ড, ভূয়া কাজী ও বরকে জরিমানা পাইকগাছায় বিদ্যুৎ অফিস বোমায় উড়িয়ে দেয়ার হুমকি, আটক যুবকের মুচলেকায় মুক্তি মুন্সীগঞ্জে ঘুষ গ্রহণকারী স্টেনোটাইপিস্ট প্রত্যাহারের পর বদলী পাইকগাছায় জালিয়াতির মাধ্যমে চাকরী, ৬ বছরের কারাদণ্ড

খুলনা প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির দায়িত্ব গ্রহণ

  • প্রকাশিত : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৪ বার পঠিত
khulna-press-club-10348

খুলনা ব্যুরো::

খুলনা প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটি দায়িত্বভার গ্রহণ করেছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে খুলনা প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহবায়ক এনামুল হক ও সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল এর কাছে ক্লাবের বিদায়ী সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজা ক্লাব পরিচালনা জন্য আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।

এ উপলক্ষে ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আয়োজিত দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অন্তর্বর্তীকালীন কমিটির আহবায়ক এনামুল হক। ক্লাবের স্থায়ী সদস্য এইচ এম আলাউদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, বিদায়ী কমিটির সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজা, অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য ও ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ দিদারুল আলম, ক্লাব সদস্য মোস্তফা জামাল পপলু ও আবুল হাসান হিমালয় প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য মিজানুর রহমান মিলটন, কৌশিক দে, আহমদ মুসা রঞ্জু ও আশরাফুল ইসলাম নূর, ক্লাবের বিদায়ী কমিটির কোষাধ্যক্ষ এস এম কামাল হোসেন, ক্লাবের স্থায়ী সদস্য কাজী শামীম আহমেদ, কলিন হোসেন আরজু ও এস এম ইয়াছিন আরাফাত (রুমি), বিএফইউজে’র সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, এমইউজে খুলনার কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, সিনিয়র সাংবাদিক মো. এরশাদ আলী, এমইউজে খুলনার সদস্য মো. আমিরুল ইসলাম, সাংবাদিক অভিজিৎ পালসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর