1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় যুবদলের বিক্ষােভ মিছিল ও প্রতিবাদ সভা মণিরামপুরে ইটভাটা বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন পাইকগাছায় সড়কে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা তালায় জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব’র পাইকগাছার কপোতাক্ষে নিখোঁজ শ্রমিক দীপঙ্করের মরদেহ ১৯ ঘন্টা পর উদ্ধার আওয়ামী লীগের সাবেক এমপি সেলিমা আহমাদ মেরী মারা গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা আনোয়ার ইব্রাহিমের আসুন আমরা সবাই মিলে দেশের জন্য কিছু করার চিন্তা করি-প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে যত খেলা দেখবেন

মুন্সীগঞ্জে মুদি দোকানি হত্যায় জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবি মানববন্ধন

  • প্রকাশিত : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৫৩ বার পঠিত
munsigang-10659

মুন্সীগঞ্জ প্রতিনিধি::


মুন্সীগঞ্জে মুদি দোকানি আব্দুল করিম ঢালী ওরফে টুনু ঢালীর (৭০) হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে জেলা শহরের জুবলী রোডে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে পূর্ব দেওসার এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নিহতের ছেলে তাহের ঢালী, স্ত্রী জান্নাতুল ফেরদৌস, মেয়ে কারিমা, জেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাবিবুর রহমান বিক্রমপুরী, সানাউল্লাহ সালেহী ও মো. জাহিদ হাসান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা হত্যার সঙ্গে জড়িত স্থানীয় আওয়ামী লীগ কর্মী মোশারাফ হালদার ও তার ভাতিজা যুবলীগ কর্মী সনেট হালদারসহ সকল আসামির ফাঁসি দাবি করেন।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর বিকেলে জেলা সদরের রামপাল ইউনিয়নের পূর্ব দেওসার গ্রামে পাওনা টাকা চাওয়ায় মুদি দোকানি আব্দুল করিম ঢালী ওরফে টুনু ঢালীকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পরদিন নিহতের ছেলে তাহের ঢালী বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর