1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সংসদে বিল: অনলাইনে জুয়া-বেটিংয়ে ৭ বছরের জেল জলবায়ু সংক্রান্ত বিশ্বনেতাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর ‘ফাইনাল পর্যন্ত’ আর্জেন্টিনার সূচি, শেষ বত্রিশে প্রতিপক্ষ কারা বৃহস্পতিবার সিলেটে আসছেন জমিয়তের শীর্ষ নেতৃবৃন্দ কয়রায় যুবদলের বিক্ষােভ মিছিল ও প্রতিবাদ সভা মণিরামপুরে ইটভাটা বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন পাইকগাছায় সড়কে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা তালায় জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রমের উদ্বোধন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব’র পাইকগাছার কপোতাক্ষে নিখোঁজ শ্রমিক দীপঙ্করের মরদেহ ১৯ ঘন্টা পর উদ্ধার

রোববার একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার হাইকোর্টের রায়

  • প্রকাশিত : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১৩০ বার পঠিত
21-august-10330

বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের রায় ঘোষণা করা হবে আগামীকাল রোববার (১ ডিসেম্বর)।

বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করবেন।

আসামিপক্ষের আইনজীবী শিশির মনির শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন।

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আইনজীবী শিশির মনির ঢাকা মেইলকে বলেন, আগামীকাল একুশে আগস্ট গ্রেনেড মামলার রায় ঘোষণা করা হবে। আশা করছি এ মামলায় বাবর সাহেব খালাস পাবেন।

গত ২৩ অক্টোবর গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনকে নিয়ে গঠিত বেঞ্চে পাঠানো হয়।

৩১ অক্টোবর এ মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু হয়। শুনানি শেষে ২১ নভেম্বর বেঞ্চ রায় ঘোষণার জন্য মামলাটি অপেক্ষমাণ রাখেন।

২০১০ সালের ১০ অক্টোবর আলোচিত এ মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় ১৯ জনকে। এই রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেন বেশ কয়েকজন আসামি, যার শুনানি শেষ হয় বৃহস্পতিবার।

আসামিপক্ষের আইনজীবীরা বলছেন, ২১ আগস্টের গ্রেনেড হামলার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কোনো সংশ্লিষ্টতা মেলেনি।

২০০৪ সালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা হয়। ভয়াবহ এ হামলায় ২৪ জন নিহত হন। আহত হন অন্তত চার শতাধিক।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর