1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে ৭৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধন ডুমুরিয়ায় ব্র্যাক সিড এ্যাড এগ্রো এন্টারপ্রাইজ এর আয়োজনে এক দিনের কৃষক প্রশিক্ষণ কয়রায় সুন্দরবনের বনজ সম্পদ রক্ষা ও বনদস্যু নির্মূলে মতবিনিময় সভা সাতক্ষীরার কালীগঞ্জের র‍্যাবের অভিযানে ১৬৪৯ বোতল ফেনসিডিল সহ ২ মাদক কারবারি আটক সাতক্ষীরার নলতায় সওজের রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর ফের স্থাপনা নির্মাণের হিড়িক জিয়াউর রহমানের স্মৃতি জড়িত শার্শার উলাশী জিয়ার খাল পুন: খননের শুভ উদ্ধোধনে আসছেন প্রধান মন্ত্রী সুন্দরবন নিয়ন্ত্রনে বন বিভাগের অভিযান ১ বছরে ২৭৪ মামলায় ৪৯৪ ব্যাক্তি আটক ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত

সাম্য হত্যার প্রতিবাদে সৈয়দপুরে ছাত্রদলের অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১২৭ বার পঠিত
saidpur-12047

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ::

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের শিক্ষার্থী স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারসহ শাস্তির দাবিতে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদল।

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার (১৫মে) দুপুরে সৈয়দপুর সরকারি কলেজের সামনে ঘন্টাব্যাপী ওই কর্মসূচি পালন করা হয়। বুকে কালো ব্যাজ ধারণ করে কর্মসূচি চলাকালে অবিলম্বে ছাত্রদল নেতা মেধাবী ছাত্র শাহরিয়ার আলম সাম্যকে হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিরাপদ শিক্ষাঙ্গনের দাবি জানিয়ে বক্তব্য বলেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম রাব্বি, সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান জয়, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সিহাব ইসলাম ও সাধারণ সম্পাদক রিদয় প্রামাণিক।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি কলেজ ছাত্র দলের সাবেক সদস্য সচিব মো আব্দুল কবির, খাতা মধুপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাঈম, সৈয়দপুর সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি রাজু , ছাত্রনেতা সিফাত ইসলাম, আদর, ইসমে সিফাত, লিমন, নাফিজ, মাহফুজ, বাসারসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিট নেতৃবৃন্দ ছাড়াও কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

একই দাবিতে সৈয়দপুরের বিভিন্ন কলেজেও ছাত্রদলের অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এরআগে ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে সৈয়দপুরে বিক্ষোভ মিছিল করে জেলা ছাত্রদল।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর