1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে ৭৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধন ডুমুরিয়ায় ব্র্যাক সিড এ্যাড এগ্রো এন্টারপ্রাইজ এর আয়োজনে এক দিনের কৃষক প্রশিক্ষণ কয়রায় সুন্দরবনের বনজ সম্পদ রক্ষা ও বনদস্যু নির্মূলে মতবিনিময় সভা সাতক্ষীরার কালীগঞ্জের র‍্যাবের অভিযানে ১৬৪৯ বোতল ফেনসিডিল সহ ২ মাদক কারবারি আটক সাতক্ষীরার নলতায় সওজের রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর ফের স্থাপনা নির্মাণের হিড়িক জিয়াউর রহমানের স্মৃতি জড়িত শার্শার উলাশী জিয়ার খাল পুন: খননের শুভ উদ্ধোধনে আসছেন প্রধান মন্ত্রী সুন্দরবন নিয়ন্ত্রনে বন বিভাগের অভিযান ১ বছরে ২৭৪ মামলায় ৪৯৪ ব্যাক্তি আটক ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত

সৈয়দপুরে অগ্নিকান্ডে পাঁচটি পরিবারের সর্বস্ব পুড়ে ছাঁই

  • প্রকাশিত : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৪৬ বার পঠিত
saidpur-12077

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :

সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকান্ডে পাঁচটি পরিবারের সর্বস্ব পুড়ে ছাঁই হয়ে গেছে।

শুক্রবার (১৬ মে) রাত সাড়ে সাতটার দিকে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলী ঋষিপাড়ায় ওই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। এতে পরিবারগুলোর ১৪টি টিনের ঘর, মূল্যবান আসবাবপত্র, ধান-চাল, গরু-ছাগল নগদ টাকাসহ ২০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করে ক্ষতিগ্রস্থরা বলেছেন তারা পড়নের কাপড় ছাড়া কোন কিছুই বাঁচাতে পারেনি। খবর পেয়ে উত্তরা ইপিজেড ও সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুইটি ইউনিটের সদস্যরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

জানা গেছে, ঘটনার দিন শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে উল্লিখিত এলাকার বাতাসির বাড়ি থেকে প্রথমে আকস্মিক আগুনের সূত্রপাত হয়। পরে মুর্হুতের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের কল্পনা বালা, বাজমি, রবি ও সুরেশ এর বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনের খবর পেয়ে নীলফামারীর উত্তরা ইপিজেড ও সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু তার আগে ওই পরিবারগুলোর ঘর, নগদ অর্থসহ সর্বস্ব পুড়ে ছাঁই হয়ে যায়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। বর্তমানে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে বসবাস করছেন।

নীলফামারীর উত্তরা ইপিজেডের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. খুরশীদ আলম বলেন, অগ্নিকান্ডস্থলটি ছিল অত্যন্ত ঘনবসতিপূর্ণ একটি এলাকা। খবর পেয়ে দ্রুত সময়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনায় আরও প্রায় ৫০০ বাড়িঘর আগুনের কবল থেকে রক্ষা পেয়েছে।

তিনি বলেন, আগুনের সঠিক কারণ ও প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপনে কাজ চলছে। উপজেলার বোতলাগাড়ী ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. ফেরেজুল শাহ্ জানান, ইউনিয়নের উত্তর সোনাখুলি ঋষিপাড়ায় আগুনের ঘটনার বিষয়ে গতকাল শনিবার সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিতভাবে অবগত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর