1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে ৭৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধন ডুমুরিয়ায় ব্র্যাক সিড এ্যাড এগ্রো এন্টারপ্রাইজ এর আয়োজনে এক দিনের কৃষক প্রশিক্ষণ কয়রায় সুন্দরবনের বনজ সম্পদ রক্ষা ও বনদস্যু নির্মূলে মতবিনিময় সভা সাতক্ষীরার কালীগঞ্জের র‍্যাবের অভিযানে ১৬৪৯ বোতল ফেনসিডিল সহ ২ মাদক কারবারি আটক সাতক্ষীরার নলতায় সওজের রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর ফের স্থাপনা নির্মাণের হিড়িক জিয়াউর রহমানের স্মৃতি জড়িত শার্শার উলাশী জিয়ার খাল পুন: খননের শুভ উদ্ধোধনে আসছেন প্রধান মন্ত্রী সুন্দরবন নিয়ন্ত্রনে বন বিভাগের অভিযান ১ বছরে ২৭৪ মামলায় ৪৯৪ ব্যাক্তি আটক ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত

সৈয়দপুরের পল্লীতে গোয়ালঘর থেকে ৫ টি গরু চুরি

  • প্রকাশিত : বুধবার, ২১ মে, ২০২৫
  • ১৫৩ বার পঠিত
cow-churi-12116

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ::


নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের পশ্চিম বালাপাড়ার একটি গোয়ালঘর থেকে ৫ টি গরু চুরি হয়েছে। মঙ্গলবার (২০ মে) দিবাগত রাতে ওই পাড়ার মুদি দোকানী আতা শাহ ভোলার বাড়িতে এই চুরির ঘটনা ঘটেছে। চুরির ঘটনায় সংসারের জীবিকা নির্বাহের সম্বল হারিয়ে আর্তনাদ করছে আতা শাহ।

জানা যায়, রাতের বেলা বৃষ্টি হওয়ার সুযোগে কোন এক সময় সংঘবদ্ধ চোরেরা গোয়াল ঘরের দরজার তালা লাগানোর কড়া কেটে ৫ টি গরু নিয়ে যায়। বৃষ্টির কারণে বাড়ির লোকজন টের পায়নি। ভোরে লোকজন ঘুম থেকে উঠে দেখেন গেয়াল ঘরের দরজা খোলা এবং সেখানে গরুগুলো নাই। বাড়ির লোকজন জানান বাড়ির বাইরে রাস্তায় পিক-আপের চাকার দাগ। তাদের ধারণা গরুগুলো চুরি করে পিকআপে নিয়ে গেছে চোরেরা। গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা। গরু চুরির ঘটনায় এলাকাবাসীর ভাষ্য গত এক মাসে ওই এলাকার মোট ১০ টি গরু চুরি হয়েছে।

ওই এলাকার ইউপি সদস্য মো. মহির উদ্দিন মুঠোফোনে চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন, গরু চুরির ঘটনা বেড়েই চলেছে। আসন্ন ঈদুল আজহা যতই ঘনিয়ে আসছে চোরেরা তত বেশি তৎপর হয়ে উঠেছে। তিনি এলাকার প্রতিটি জনগনকে গরুসহ অন্যান্য চুরি ঠেকাতে সজাগ থাকার আহবান জানান।

জানতে চাইলে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিন বলেন, গরু চুরির বিষয়টি শুনেছেন। থানার উপ পরিদর্শক সুভাষ চন্দ্র ঘটনাস্থলে গেছেন। গরু উদ্ধার ও এ ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর