1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে ৭৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধন ডুমুরিয়ায় ব্র্যাক সিড এ্যাড এগ্রো এন্টারপ্রাইজ এর আয়োজনে এক দিনের কৃষক প্রশিক্ষণ কয়রায় সুন্দরবনের বনজ সম্পদ রক্ষা ও বনদস্যু নির্মূলে মতবিনিময় সভা সাতক্ষীরার কালীগঞ্জের র‍্যাবের অভিযানে ১৬৪৯ বোতল ফেনসিডিল সহ ২ মাদক কারবারি আটক সাতক্ষীরার নলতায় সওজের রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর ফের স্থাপনা নির্মাণের হিড়িক জিয়াউর রহমানের স্মৃতি জড়িত শার্শার উলাশী জিয়ার খাল পুন: খননের শুভ উদ্ধোধনে আসছেন প্রধান মন্ত্রী সুন্দরবন নিয়ন্ত্রনে বন বিভাগের অভিযান ১ বছরে ২৭৪ মামলায় ৪৯৪ ব্যাক্তি আটক ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত

কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে অনিতা বৈদ্যের সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১১৭ বার পঠিত
koyra-12627

কয়রা (খুলনা) প্রতিনিধি::


কয়রায় একটি বিষয় নিয়ে মিথ্যা অপ-প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ জুলাই) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য এমন অভিযোগ তুলে ধরেন চান্নিরচক গ্রামের ভুপতি বৈদ্যর স্ত্রী অনিতা বৈদ্য।

তিনি বলেন, চাকুরী সংক্রান্ত আর্থিক লেনদেন নিয়ে সৃষ্ট ভুল বোঝাবুঝির অবসান হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য অনিতা বৈদ্য জানান, ২০২৩ সালে তার ছেলে রাহুল বৈদ্যের চাকুরীর জন্য স্থানীয় চান্নিরচক গ্রামের আব্দুল জব্বার সরদারের পুত্র আব্দুল রাজ্জাকের সাথে যে আর্থিক লেনদেন করা হয় তা ইতিমধ্যেই আলোচনার মাধ্যমে মীমাংসা করা হয়েছে। তিনি বলেন, এই ঘটনার সাথে হরিনগর গ্রামের অহিদুজ্জামান কালু এবং মনিরুজ্জামান মন্টুর কোনো সম্পৃক্ততা ছিল না। রাজনৈতিক ও সামাজিকভাবে তাদের ভাবমূর্তি ক্ষুন্ন করার উদ্দেশ্যেই অসত্যভাবে তাদের নাম জড়ানো হয়েছে।

অনিতা বৈদ্য আরও জানান, সম্প্রতি একজন অজ্ঞাত ব্যাক্তি সাংবাদিক পরিচয়ে তার বাড়িতে যান, যাকে তিনি চিনতেন না এবং বাড়িতে আমন্ত্রণও জানাননি। ওই ব্যাক্তির প্ররোচনাতেই তিনি ভিডিও সাক্ষাৎকারে মনিরুজ্জামান মন্টু ও অহিদুজ্জামান কালুর নাম উল্লেখ করেছিলেন, যা তাকে ভুল বুঝিয়ে করানো হয়।

এ সময় তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, পরবর্তীতে সে জানতে পারেন যে তার নাম ব্যবহার করে পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। যা সম্পূর্ণ আমার অজানা ছিল। সংবাদ সম্মেলনের মাধ্যমে অনিতা বৈদ্য প্রকাশিত এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর