1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে ৭৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধন ডুমুরিয়ায় ব্র্যাক সিড এ্যাড এগ্রো এন্টারপ্রাইজ এর আয়োজনে এক দিনের কৃষক প্রশিক্ষণ কয়রায় সুন্দরবনের বনজ সম্পদ রক্ষা ও বনদস্যু নির্মূলে মতবিনিময় সভা সাতক্ষীরার কালীগঞ্জের র‍্যাবের অভিযানে ১৬৪৯ বোতল ফেনসিডিল সহ ২ মাদক কারবারি আটক সাতক্ষীরার নলতায় সওজের রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর ফের স্থাপনা নির্মাণের হিড়িক জিয়াউর রহমানের স্মৃতি জড়িত শার্শার উলাশী জিয়ার খাল পুন: খননের শুভ উদ্ধোধনে আসছেন প্রধান মন্ত্রী সুন্দরবন নিয়ন্ত্রনে বন বিভাগের অভিযান ১ বছরে ২৭৪ মামলায় ৪৯৪ ব্যাক্তি আটক ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত

খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডঃ মোমরেজুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১০৮ বার পঠিত
koyra-12703

কয়রা(খুলনা)প্রতিনিধি::


খুলনা জেলা বিএনপির সিনিয়ার যুগ্ম আহবায়ক এ্যাডঃ মোমরেজুল ইসলামের চরিত্রহনন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১৪ জুলাই) সকাল ১০ টায় উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কয়রা উপজেলা যুব দলের আহবায়ক ও কয়রা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম।

লিখিত বক্তব্যে তিনি জানান, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডঃ মোমরেজুল ইসলাম পেশায় একজন আইনজীবি। স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে তাঁর বলিষ্ঠ ভূমিকা ছিল। এর পাশাপাশি গত ১৬ বছরে স্বৈরাচারি সরকারের দেওয়া সকল মামলা পরিচালনায় স্থানীয় নেতা-কর্মীদের নিঃস্বার্থভাবে সহযোগীতা করে আসছেন। তিনি ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। দীর্ঘদিন তিনি কয়রা উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। তাঁর সুদীর্ঘ রাজনৈতিক জীবনে কখনও কোন দুর্নাম অথবা স্বেচ্ছাচারিতার অভিযোগ নেই।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ আসনে মনোনয়ন প্রত্যাশি হিসেবে তিনি গনসংযোগ করে যাচ্ছেন। তাঁকে নিয়ে এর মধ্যে স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। ঠিক সেই মূহুর্তে একজন জনপ্রিয় ও পরিচ্ছন্ন রাজনীতিবীদের দীর্ঘদিনের অর্জিত সুনাম ক্ষুন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে একটি মহল । তারই রেশ ধরে গত ১২ জুলাই তাঁর বিরুদ্ধে কাল্পনিক ও মনগড়া তথ্য উপস্থাপন করে একটি ভিডিও কন্টেন্ট তৈরী করে তা ফেসবুকে ছেড়ে দেওয়া হয়েছে। সেখানে কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করে যেভাবে তাঁর চরিত্রহননের চেষ্টা করা হয়েছে তাতে বিষ্মিত হয়েছেন বিএনপির নেতাকর্মি৷ এলাকার মানুষ।

লিখিত বক্তব্যে তিনি আরও জানিয়েছেন, কিছুদিন আগে উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। তার বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সমালোচনা করেন। এর প্রতিবাদে স্থানীয় বিএনপি বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডঃ মোমরেজুল ইসলাম বক্তব্য রাখেন। সেখানে ঐ চেয়ারম্যানকে অপসারণের দাবি জানানো হয়। এরপর থেকে স্থানীয় সংবাদকর্মী ও রাজনৈতিক নেতাদের চরিত্রহনন করে ফেসবুকে ভিডিও কন্টেন্ট ছড়িয়ে দেওয়া শুরু হয়। এরই ধারাবাহিকতায় গত ১২ জুলাই ‘প্রতিদিনের খবর’ নামে একটি ফেসবুক আইডিসহ কয়েকটি আইডি থেকে খুলনা জেলা বিএনপির সিনিয়ার যুগ্ম আহবায়ক এ্যাডঃ মোমরেজুল ইসলামের নামে কোন তথ্য প্রমান ছাড়াই প্রপাগান্ডা ছড়িয়ে দেওয়া হয়েছে। যা সম্পুর্ন মিথ্যা ভিত্তীহিন ও বানোয়াট।

ঐ ফেসবুক আইডিতে প্রতিবেদক ও তথ্য সরবরাহকারি হিসেবে যুবদলের আহবায়ক ও কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলমের নাম ব্যবহার করা হয়েছে। যা উদ্দেশ্য প্রণোদিত। এ ঘটনায় প্রতিপক্ষের গভীর ষড়যন্ত্র জানিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, বিএনপির নেতা মনজুরুল আলম, রফিকুল ইসলাম, হারুন অর রশিদ, শহীদুল্লাহ শাহীন, আবুল বাশার ডাবলু, মঞ্জুর মোর্শেদ, গোলাম রসুল, নুর ইসলাম খোকন, নুরুল ইসলাম, খোকা, ডি এম হেলাল উদ্দীন, রবিউল ইসলাম, এহসানুর রহমান, আবুল কালাম আজাদ কাজল, ইউনুস আলী, আরিফ বিল্লাহ সবুজ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর