1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জেলা পরিষদের প্রশাসক বাপ্পীর কয়রায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন খুলনাকে একটি পরিচ্ছন্ন ও সবুজ মহানগরী হিসেবে গড়ে তোলা আমাদের স্বপ্ন: কেসিসি প্রশাসক কয়রায় আন্তর্জাতিক যুব দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক আজ, আলোচনায় থাকছে প্রধানমন্ত্রীর জাপান সফর হরমুজ প্রণালিতে মার্কিন হামলা, জাহাজ অচল ইয়েমেনের দুই শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা ইরান যুদ্ধ শুরুর পর জাহাজে হুথিদের প্রাণঘাতী হামলা, নিহত ৬ কয়রায় এমপি আবুল কালাম আজাদ’র সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ  এসএসসিতে কয়রার সেরা বামিয়া এম এম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আকিব

গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় হাসপাতালে ৪ লাশ, সংখ্যা বাড়তে পারে: তত্ত্বাবধায়ক

  • প্রকাশিত : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৩৪ বার পঠিত
gopalganj-news-12747
  • দীপ্ত নিউজ ডেস্ক::

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ও নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ), ছাত্রলীগের (নিষিদ্ধ) নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে কমপক্ষে চার জন নিহত হয়েছেন।

তবে সংঘর্ষের ঘটনায় আহত অনেকে চিকিৎসা নিতে হাসপাতালে গেলেও তাদের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। আবার অনেকেই বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বুধবার (১৬ জুলাই) বিকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

গোপালগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেশ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে বলেন, সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ৪ জনের লাশ সদর হাসপাতালে রাখা আছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। নিহতদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এখন পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

তবে সংবাদমাধ্যম প্রথম আলোর একটি প্রতিবেদনে নিহত তিন জনের নাম প্রকাশ করা হয়েছে। তারা হলেন- গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা (২৫), কোটালীপাড়ার রমজান কাজী (১৮) ও টুঙ্গীপাড়ার সোহেল মোল্লা (৪১)। আরেকটি গণমাধ্যমের প্রতিবেদনে গোপালগঞ্জ সদরের ইমনের (২৪) নাম নিহত হিসেবে উল্লেখ করা হয়।

এর আগে দুপুরে শহরের পৌর পার্কে জয় বাংলা স্লোগান দিয়ে এনসিপির সমাবেশে হামলা করা হয়। এরপরও সেখানে গিয়ে সমাবেশ করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। সমাবেশ শেষে মাদারীপুরের দিকে রওনা দিলে তাদের ঘিরে হামলা চালায় স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপর তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ বাধে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর