1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় এমপি আবুল কালাম আজাদ’র সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ  এসএসসিতে কয়রার সেরা বামিয়া এম এম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আকিব সৈয়দপুরে সিলগালাকৃত গোডাউন থেকে ৯৯ মেট্রিক টন নিষিদ্ধ কীটনাশক উধাওয়ের ঘটনা তদন্তে বিসিকের উর্ধ্বতন কর্তৃপক্ষ  সুন্দরবনে অবৈধ ভাবে কাঁকড়া শিকারের দায়ে ২ জেলে কারাগারে সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬’র সমাপনী ও পুরস্কার বিতরণ দৈনিক প্রবাহ অফিসে সন্ত্রাসী হামলার প্রতিবাদে কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় আহত এসএসসি পরীক্ষার্থী নাহিদউল্লাহর মৃত্যু সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের যৌথ সভা কয়রায় কারিতাসের উপজেলা পর্যায়ে ত্রৈ-মাসিক সমন্বয় সভা নিখোঁজের দু’দিন পর বৃদ্ধের মৃতদেহ উদ্ধার

এসএসসিতে কয়রার সেরা বামিয়া এম এম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আকিব

  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৬২ বার পঠিত
কয়রা প্রতিনিধি:

কয়রায় এ বারের এসএসসি পরীক্ষার সর্বোচ্চ নম্বর পেয়ে গোল্ডেন এ প্লাস প্রাপ্ত হয়ে উপজেলার প্রথম স্থান অধিকার করে নিয়েছে বামিয়া এম এম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আকিব। সে বিজ্ঞান বিভাগ হতে পরীক্ষায় অংশ গ্রহণ করে। মোট ১২৫০ নম্বরের মধ্যে হতে ১১৮০ নম্বর পেয়ে উপজেলা সেরা হয়েছে।

আকিব উপজেলার ঘুগরাকাটি গ্রামের মোঃ আয়ুব আলী ও আবিদা সুলতানার পুত্র। সে বড় হয়ে মানুষের মত মানুষ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চায়। এ ছাড়া ঐ বিদ্যালয় হতে আরও ২ জন শিক্ষার্থী এ প্লাস পেয়েছে। তারা হলেন, মোঃ তানভীর ইসলাম সুমন ও সাগর মাঝী। এ বার বামিয়া এম এম মাধ্যমিক বিদ্যালয় হতে ৬৬ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেন।
এর মধ্যে ১ জন গোল্ডেন এ প্লাস, ২ জন এ প্লাস, ১১ জন এ, ৯ জন বি এবং ১২ জন সি গ্রেডে উর্ত্তীণ হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফজাল হোসেন বলেন, আকিব, তানভীর, সাগর সকলেই ভাল শিক্ষার্থী ছিল।
তাদের স্বভাব চরিত্র খুবই ভাল। তারা বিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। আমি তাদের এই সফলতার জন্য তাদের পিতা মাতা সহ বিদ্যালয়ের সকল শিক্ষকদের ধন্যবাদ জানাই।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর