1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে ৭৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধন ডুমুরিয়ায় ব্র্যাক সিড এ্যাড এগ্রো এন্টারপ্রাইজ এর আয়োজনে এক দিনের কৃষক প্রশিক্ষণ কয়রায় সুন্দরবনের বনজ সম্পদ রক্ষা ও বনদস্যু নির্মূলে মতবিনিময় সভা সাতক্ষীরার কালীগঞ্জের র‍্যাবের অভিযানে ১৬৪৯ বোতল ফেনসিডিল সহ ২ মাদক কারবারি আটক সাতক্ষীরার নলতায় সওজের রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর ফের স্থাপনা নির্মাণের হিড়িক জিয়াউর রহমানের স্মৃতি জড়িত শার্শার উলাশী জিয়ার খাল পুন: খননের শুভ উদ্ধোধনে আসছেন প্রধান মন্ত্রী সুন্দরবন নিয়ন্ত্রনে বন বিভাগের অভিযান ১ বছরে ২৭৪ মামলায় ৪৯৪ ব্যাক্তি আটক ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত

কয়রায় মামলা তুলে নিতে বাদীকে হয়রানী করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১২৬ বার পঠিত
koyra-12775

কয়রা(খুলনা)প্রতিনিধি::


কয়রায় মামলা করায় বাদীকে মামলা তুলে নিতে হুমকি ধামকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার ১নং কয়রা গ্রামের মৃত তছির উদ্দিন গাজীর পুত্র হতদরিদ্র মোঃ সেরাজুল ইসলাম।

শনিবার (১৯ জুলাই) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন, একই গ্রামের হাবিবুর গংদের সাথে একটি মামলার সাক্ষী দেওয়াকে কেন্দ্র করে আমার বিরোধ চলে আসছে। তারই জের ধরে গত ৮ জুলাই রাত ৮ টার দিকে দেওলিয়া বাজার হতে বাসায় ফিরার পথে আমার প্রতিপক্ষ হাবিবুর সরদার, মনিরুল সরদার সহ তাদের সহযোগি আব্দুল্যাহ, হাসান আমাকে বেধড়ক মারপিট করে আহত করে। স্থানীয়রা আমাকে সেখান থেকে উদ্ধার করে। পরবর্তিতে আমি আমি আহত অবস্থায় কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহন করি। চিকিৎসা শেষে বাড়ি ফিরে এসে বিষয়টি আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৪ জনকে আসামী করে একটি মামলা করি।

মামলাটি আমলে নিয়ে বিজ্ঞ আদালত পিবিআই খুলনাকে তদন্তপুর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন। মামলা করার পর থেকে আসামী পক্ষ মামলাটি তুলে নিতে আমাকে বিভিন্ন ভাবে ভয়ভীতি অব্যাহত রেখেছে। এমনকি প্রান নাশের হুমকি দিচ্ছে।

সংবাদ সম্মেলন তিনি আরও বলেন, বিগত ২০১২ সালে ১নং কয়রা গ্রামের অনিল সরকারের বাড়িতে একটি চুরি সংঘটিত হয়। তিনি এই ব্যাপারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর হাবিবুর ও মনিরুলের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। ঐ ঘটনায় আমি তাদের বিরুদ্ধে স্বাক্ষী দেই। স্বাক্ষী দেওয়ার কারনে তারা আমাকে মারপিট করে আহত করে। আমি ঐ বিষয়টি নিয়ে কয়রা থানায় ২০১২ সালের ১১ ডিসেম্বর একটি মামলা দায়ের করি। ঐ মামলায় হাবিবুর ও মনিরুল দুইজন সাজাপ্রাপ্ত হয়। সেই থেকে তারা আমাকে বিভিন্নভাবে হয়রানী করে আসছে। ঐ ঘটনার রেশ ধরে সম্প্রতি আবারও আমাকে মারপিট করে।

আমি বিগত দিনে তাদের বিরুদ্ধে থানায় জিডি করার পাশাপাশি সংবাদ সম্মেলনও করেছি। তারা প্রভাবশালী হওয়ায় আমি প্রতিবাদ করতে সাহস পাচ্ছি না। এ ব্যাপারে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর