1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে ৭৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধন ডুমুরিয়ায় ব্র্যাক সিড এ্যাড এগ্রো এন্টারপ্রাইজ এর আয়োজনে এক দিনের কৃষক প্রশিক্ষণ কয়রায় সুন্দরবনের বনজ সম্পদ রক্ষা ও বনদস্যু নির্মূলে মতবিনিময় সভা সাতক্ষীরার কালীগঞ্জের র‍্যাবের অভিযানে ১৬৪৯ বোতল ফেনসিডিল সহ ২ মাদক কারবারি আটক সাতক্ষীরার নলতায় সওজের রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর ফের স্থাপনা নির্মাণের হিড়িক জিয়াউর রহমানের স্মৃতি জড়িত শার্শার উলাশী জিয়ার খাল পুন: খননের শুভ উদ্ধোধনে আসছেন প্রধান মন্ত্রী সুন্দরবন নিয়ন্ত্রনে বন বিভাগের অভিযান ১ বছরে ২৭৪ মামলায় ৪৯৪ ব্যাক্তি আটক ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত

কয়রার জমির বিরোধে মারামারির ঘটনাকে ভিন্নখাতে প্রভাবিত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন 

  • প্রকাশিত : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১০৯ বার পঠিত
১২৮২৯
কয়রা প্রতিনিধি:

কয়রা উপজেলা জোড়শিং গ্রামের জায়গা জমিকে কেন্দ্র করে মারামারির ঘটনাটি ভিন্নখানে প্রভাবিত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুলাই)  বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তুলে ধরেন জোড়শিং গ্রামের মোঃ আছের আলী গাজীর পুত্র মোঃ আরিফুল ইসলাম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন, ২১ জুলাই সকালে আংশিক জোড়শিং গ্রামে আমার চাচাতো ভাই আজিজুল ইসলামের জায়গা জোরপুর্বক দখল করতে যায় একই এলাকার গোলাম রব্বানী গংরা। এতে আমরা বাঁধা দিলে তারা স্থানীয় ইউপি সদস্য গোলাম কিবরিয়া সহ তার ভাইদের খবর দেয়। তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে কোন কিছু শুনা বোঝার আগেই ইউপি সদস্য সহ তার লোকজন আমাদেরকে মেদম মারপিট করে আহত করে।
এ সময় তাদের অতর্কিত হামলায় আমার পিতা আছের আলী ও আমার ভাই জাহিদ গাজী গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে জাহিদ গাজীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা প্রভাবশালী হওয়ায় বিষয়টি ভিন্নখাতে প্রভাবিত করে আমাদেরকে হয়রানী করছে।
শুধু তাই নয় আমাদের প্রতিপক্ষরা নাটক সাজিয়ে তারা আহত দেখিয়ে আমাদের নামে মিথ্যা মামলা দায়ের করেছে। তারা বিগত আওয়ামীলীগ সরকারের আমলে এলাকায় ত্রাস সৃষ্টি করে রাখে। এখনও সে ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যে কারনে তাদের বিরুদ্ধে কেই কথা বলতে সাহস পায়না। সংবাদ সম্মেলনর মাধ্যমে  প্রকৃত ঘটনাটি উৎঘাটন করে ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর