1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে ৭৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধন ডুমুরিয়ায় ব্র্যাক সিড এ্যাড এগ্রো এন্টারপ্রাইজ এর আয়োজনে এক দিনের কৃষক প্রশিক্ষণ কয়রায় সুন্দরবনের বনজ সম্পদ রক্ষা ও বনদস্যু নির্মূলে মতবিনিময় সভা সাতক্ষীরার কালীগঞ্জের র‍্যাবের অভিযানে ১৬৪৯ বোতল ফেনসিডিল সহ ২ মাদক কারবারি আটক সাতক্ষীরার নলতায় সওজের রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর ফের স্থাপনা নির্মাণের হিড়িক জিয়াউর রহমানের স্মৃতি জড়িত শার্শার উলাশী জিয়ার খাল পুন: খননের শুভ উদ্ধোধনে আসছেন প্রধান মন্ত্রী সুন্দরবন নিয়ন্ত্রনে বন বিভাগের অভিযান ১ বছরে ২৭৪ মামলায় ৪৯৪ ব্যাক্তি আটক ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত

সৈয়দপুরে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক করতোয়ার ৪৯ তম বর্ষপূর্তি উদযাপন

  • প্রকাশিত : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ২৮৫ বার পঠিত
13008
সৈয়দপুর প্রতিনিধি :


বর্ণাঢ্য আয়োজনে নানা কর্মসূচির মধ্যদিয়ে মঙ্গলবার (১২ আগস্ট) নীলফামারীর সৈয়দপুরে উত্তর জনপদের  সর্বাধিক প্রচারিত ও জনপ্রিয় পত্রিকা দৈনিক করতোয়া’র ৪৯ তম বর্ষপূর্তি পালন করা হয়েছে। এ সব কর্মসূচির মধ্যে ছিল প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা। সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়া কলিম মোড় সংলগ্ন সিটি সেন্টারে ওই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্র্তিষ্ঠাবার্ষিকীর সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক জনসমস্যা পত্রিকার সম্পাদক ও সৈয়দপুর প্রেস ক্লাবের আহবায়ক সহকারী অধ্যাপক শওকত হায়াত শাহ্।
দৈনিক করতোয়া পত্রিকার সৈয়দপুর প্রতিনিধি তোফাজ্জল হোসেন লুতু’র সঞ্চালনায় আলোচনায় অংশ নেন দৈনিক আলাপনের নির্বাহী সম্পাদক কাজী জাহিদ, সৈয়দপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সময় টিভির স্টাফ রিপোর্টার সাকির হোসেন বাদল, মো. আমিরুজ্জামান (দৈনিক ইত্তেফাক) এম আর আলম ঝন্টু (প্রথম আলো), নজির হোসেন নজু (ইনকিলাব) , গোপাল চন্দ্র রায় (আমাদের সময়), শেখ রোবায়েতুর রহমান (আলাপন) , আনোয়ার হোসেন প্রামানিক (খবরপত্র), জিকরুল হক (ভোরের কাগজ), এম এ করিম মিষ্টার (মানবজমিন), হীরা শর্মা (আলাপন), আমিরুল হক আরমান (দেশ টিভি), এম ওমর ফারুক (নীলফামারী বার্তা), ওবায়দুল হক মিয়া (যুগের আলো), মিজানুর রহমান মিলন (দিনকাল) নওশাদ আনসারী (মানবকন্ঠ), আমির হোসেন (সিসিনিউজ), সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক নাছিম রেজা শাহ, শিশু স্বর্গ বিদ্যা নিকেতনের পরিচালক শফিকুল আলম, স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হৃদয়ে সৈয়দপুরের প্রতিষ্ঠাতা মো. সোহেল রানা।
অনুষ্ঠানে সৈয়দপুরের সিনিয়র ফটো সাংবাদিক মো. আখতারুল ইসলাম মৃধা, সাংবাদিক মমিনুর আজাদ, ফটো সাংবাদিক সোহেল হোসেন, আতিয়ার রহমান, একরামুল হক বিজয়সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ, সুধীজন, শিক্ষক, উন্নয়নকর্মী, সাংস্কৃতিককর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা  হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর